‘চিনি কম লিকার বেশি’ নিয়ে শহরে নতুন ব্যান্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৭ পিএম

‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গান দিয়ে যাত্রা শুরু করলো বাংলা ব্যান্ড বায়োস্কোপ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে ইউটিউব ও ফেসবুকে নিজেদের প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেছে তারা। মৌলিক এই গানটিতে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির জনপ্রিয় চা বিক্রেতা স্বপন মামার গল্পও। দর্শক-শ্রোতা মহলে প্রশংসিত হচ্ছে গানটি।

ব্যান্ডের সদস্য শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ‘বায়োস্কোপের ভাবনা ২০২৩ সালের ডিসেম্বরের। ব্যান্ড করার ভাবনা যতো এক্সাইটিং, তার চেয়ে বেশি কঠিন শেষ পর্যন্ত পথে নামা এবং সেটা কন্টিনিউ করা। সেই কঠিন পথ পাড়ি দেয়ার জন্য একে একে যুক্ত হন তারেক আহসান, অরণ্য আকন, বাপ্পী নবী, অরণ্য আকন, আবীর দাস ও লোবান।’

ব্যান্ডের আরেক সদস্য অরণ্য বলেন, ‘ধানমণ্ডি লেকের পাড়ে বসে দিনের পর দিন গিটার-পিয়ানিকা হাতে আমরা গলা মিলিয়েছি। শুরুতেই ব্যান্ডের নিজের গান থাকবে সেটাই ছিলো আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই একদম প্রথম দিন থেকেই নতুন গান তৈরির প্রক্রিয়া শুরু করি’।

‘চিনি কম লিকার বেশি, তোমায় আমি ভালোবাসি’- এমন লিরিকের ব্যাপারে ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক আঙ্গিক দাঁড়িয়ে গেলো।’

বায়োস্কোপ আরও কিছু মৌলিক গানের কাজ করছে বলে জানান ব্যান্ডের সদস্যরা। ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে দুটি গান শিগগিরই প্রকাশ পাবে ব্যান্ডের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মে।

সাহস মোস্তাফিজ জানান, বায়োস্কোপ লোক আঙ্গিকের গান করবে, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। নাগরিক জীবনের দৈনন্দিন গল্পের লোকজ প্রকাশই হবে এই ব্যান্ডের মূল উপাদান।

 

 

এআর
ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শাফিন আহমেদের কফিন। সেখান থেকে শাফিনের মরদেহ গুলশানে নিয়ে যাওয়া...
প্রয়াত কণ্ঠশিল্পী ও ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী স্মরণে দলছুট ব্যান্ডের নতুন অ্যালবাম ‘সঞ্জীব’। অ্যালবামটি তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে।
রাজধানী ঢাকার নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে ৮ম জাতীয় সাংস্কৃতিক উৎসব। নটরডেম কলেজ কালচারাল ক্লাব আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিযোগিতা। আর এসব প্রতিযোগিতার মধ্যে বিশেষভাবে আলো কেড়েছে...
জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটে এক সময় বেইজ গিটারিস্ট ছিলেন দিদার হাসান। তবে বর্তমানে আর দলটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি দিদার হাসানের অস্বাভাবিক আচার-ব্যবহারের কারণে তার নামে থানায় সাধারণ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর