নটরডেম কলেজে হয়ে গেলো ব্যান্ড সঙ্গীতের প্রতিযোগিতা 'ব্যাটেল অব দ্য ব্যান্ড'

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পিএম

রাজধানী ঢাকার নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে ৮ম জাতীয় সাংস্কৃতিক উৎসব। নটরডেম কলেজ কালচারাল ক্লাব আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিযোগিতা। আর এসব প্রতিযোগিতার মধ্যে বিশেষভাবে আলো কেড়েছে ব্যান্ড সঙ্গীতের প্রতিযোগিতা 'ব্যাটেল অব দ্য ব্যান্ড'।

শুক্রবার  তিন দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে 'ব্যাটেল অব দ্য ব্যান্ড' এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সারাদেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের গড়া ৪০টি ব্যান্ড এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত পর্বে উন্নীত হয় ৮টি ব্যান্ড। 

জমকালো লড়াই শেষে 'ব্যাটেল অব দ্য ব্যান্ড' জিতে নেয়  ব্যান্ড 'প্রটোকল'। দ্বিতীয় স্থান অর্জন করে ব্যান্ড 'আদ্যান্তর' এবং তৃতীয় হয় 'নাম ছাড়া ব্যান্ড'। 

'ব্যাটেল অব দ্য ব্যান্ড' এর চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন, জনপ্রিয় মিউজিশিয়ান এ কে রাহুল, নাভিদ এহসান এবং সাগর আহমেদ চৌধুরী।

১৮ বছরের কম বয়সীদের ব্যান্ড সঙ্গীতের এই লড়াইয়ের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া বাকি দলগুলো হলো- এস্কেপ, ইয়ারব্লুস, ছন্দবিহীন, আনকোরা এবং শব্দদূষণ।

ব্যাটেল অব দ্য ব্যান্ড

একাত্তর/এআর
‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গান দিয়ে যাত্রা শুরু করলো বাংলা ব্যান্ড বায়োস্কোপ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে ইউটিউব ও ফেসবুকে নিজেদের প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেছে তারা।
ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শাফিন আহমেদের কফিন। সেখান থেকে শাফিনের মরদেহ গুলশানে নিয়ে যাওয়া...
প্রয়াত কণ্ঠশিল্পী ও ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী স্মরণে দলছুট ব্যান্ডের নতুন অ্যালবাম ‘সঞ্জীব’। অ্যালবামটি তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে।
জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটে এক সময় বেইজ গিটারিস্ট ছিলেন দিদার হাসান। তবে বর্তমানে আর দলটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি দিদার হাসানের অস্বাভাবিক আচার-ব্যবহারের কারণে তার নামে থানায় সাধারণ...
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর