ক্যাট-ভিকিকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৯:২০ পিএম

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

মালদ্বীপে ক্যাটের জন্মদিন উদযাপন সেরে দেশে ফিরতে না ফিরতেই ইনস্টাগ্রামে হুমকি পান এই দম্পতি। সোমবার (২৫ জুলাই) ভিকি সান্তাক্রুজ থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। 

পুলিশ মঙ্গলবার (২৫ জুলাই) জানিয়েছে, ভিকির অভিযোগের ভিত্তিতে মানবিন্দর সিং নামের এক যুবককে মুম্বাইয়ের সান্তাক্রুজ শহরতলির একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানবিন্দর সিং নিজেও একজন অভিনেতা, তার বাড়ি উত্তরপ্রদেশের লখনৌতে। মুম্বাইয়ের টিভি সিরিজ আর চলচ্চিত্রে সুযোগ পাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। তবে হুমকির পেছনে রয়েছে ক্যাটের প্রতি তার অন্ধ প্রেম।

মানবিন্দর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বার্তা পাঠাতেন ক্যাট আর ভিকিকে। ইনস্টাগ্রামে তিনি দাবি করতেন, তিনি ক্যাটকে বিয়েও করেছেন। ক্যাটরিনার ছবির সঙ্গে নিজের ছবিজুড়ে দিয়ে সেসব তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেন।

ভিকির করা মামলার অভিযোগে বলা হয়, মানবিন্দর তাকে হুমকি দিয়ে ভিডিও পোস্ট করা ছাড়াও তাদের দুজনকে ফোনেও হুমকি দিয়েছেন।

এমনকি এই লোক ক্যাটরিনাকে এও বলেছিলেন, প্রয়োজনে তার বোন ইসবেলা কাইফের সঙ্গে ‘অপ্রীতিকর’ কিছু ঘটিয়ে ফেলতে পারেন।


একাত্তর/এআর

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। এমনকি তাদের প্রেমের খবরও ছিল সবার অগোচরে, যার পর ২০২১ সালের ডিসেম্বরে...
রশ্মিকা মান্দানার একটি ‘ডিপফেক’ (শরীর আসল মুখ নকল) ভিডিও ছবি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই বলিউডের আরেক শীর্ষ নায়িকা ক্যাটরিনা কাইফের একই রকমের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল রয়েছে। ফলে ভুয়া...
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন, জীবনে আর বিকৃত করে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত গাইবেন না। বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান...
গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাদের প্রতিবেশী হচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলী। প্রস্তুতি অনেকটাই শেষ। অপরদিকে গতকাল বিয়ের পর আজ ‘ভিক্যাট’ গিয়েছেন হানিমুনে। নবদম্পতি...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর