চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে দাঁড়ালেন হিরো আলম

আপডেট : ১১ মে ২০২২, ০৪:০৫ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন হিরো আলম। 

বুধবার (১১ মে) অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানিয়েছেন হিরো আলম নিজেই।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এফডিসিতে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোন্নয়ন ফরম জমা দেন তিনি।

নির্বাচনের ফরম জমা দেওয়ার পর হিরো আলম বলেন, ‘কয়েকদিন আগে প্রযোজক সমিতি থেকে নির্বাচনের সদস্য পদে ফরম কিনেছিলাম। কিন্তু কলকাতায় কাজে যাওয়া কারণে ফরমটা জমা দিতে একটু সময় নিতে হলো।’

তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র আমি ভালোবাসি। চলচ্চিত্রে কাজ করতে চাই নিয়মিত। তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমি সব সময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।’

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

উল্লেখ্য চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি অনেকদিন ধরেই নেতৃত্বহীন ছিল। দীর্ঘদিন পর আগামী ২১ মে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হবে।

গত পহেলা মার্চ বিএফডিসির জহির কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এক জরুরি বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বৈঠকে প্রযোজক শামসুল আলম বলেন, 'আমরা কয়েকঘণ্টা ধরে বৈঠক করেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী ২১ মে নির্বাচন। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে প্রযোজক সমিতি।'

ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। 

বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন। প্রায়ই তাকে রাজনীতির মাঠেও দেখা যায়। জাতীয় নির্বাচনে অংশ নিয়েও হইচই ফেলে দিয়েছিলেন তিনি।


একাত্তর/এআর

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর