৪৩ বছরে মা হওয়ার সুখবর দিলেন বিপাশা

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৪:৩১ পিএম

বলিউড কোন কোন সময় চলচ্চিত্র ছাপিয়ে আলোচনায় উঠে আসে তারকাদের ব্যক্তিগত জীবন। সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে নানান মত। এই মুহূর্তে সবকিছু ছাপিয়ে আলোচনায় বিপাশা বসু। ৪৩ এ দাঁড়িয়ে মা হতে চলেছেন অভিনেত্রী।

বুধবার (১৬ আগস্ট) ইনস্টাগ্রামে নিজেই দুটি ছবি পোস্ট করে এ সুখবর জানান অভিনেত্রী নিজেই। ওই ছবিতেই স্পষ্ট বিপাশা সন্তানসম্ভবা।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটি নতুন সময়, নতুন একটি পর্যায়, নতুন একটি আলো যোগ হচ্ছে আমাদের বৈচিত্র্যময় জীবনে।’

পরিবারে দু’জন থেকে অচিরেই তিনজন হচ্ছেন, এমনটাও লিখে এই বাঙালি এই অভিনেত্রী তার পোস্ট শেষ করেছেন দেবী দুর্গার নাম জপে।

কিছুদিন ধরেই ঢিলেঢালা পোশাকে চলাফেরা করছিলেন বিপাশা। এতে প্রেগন্যান্সির গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।

২০১৬ সালে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা বসু। সেটি ছিল বিপাশার প্রথম আর করণের তৃতীয় বিয়ে। বেপরোয়া জীবনযাপনের জন্য সমালোচিত ছিলেন করণ। কোনো সম্পর্কেই বেশি দিন থিতু হতে পারেন না, এ রকম একটি দুর্নামও ছিল। এমনকি বিপাশা বসুর পরিবারও শুরুতে এই সম্পর্ক মেনে নেয়নি। দীর্ঘ সময় নিয়ে বিপাশা তার পরিবারকে মানিয়েছেন।

তারপর রূপকথার মতো করেই বাঙালি বধূ আর পাঞ্জাবি বর—দুই রীতিতেই বিয়ে সেরেছেন। অনেকেই তখন বলেছিল, এই বিয়ে টিকবে না। করণের সাবেক স্ত্রী জেনিফার উইঙ্গেটের পক্ষ নিয়ে বিপাশাকে ‘অভিশাপ’ও দিয়েছেন অনেকে।

আরও পড়ুন: নৃত্যের তালে ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি

বিয়ের ছয় বছর পর ভালোবাসা দিবসে বিপাশা বসু আর করণ সিং গ্রোভার আসেন কপিল শর্মা শোতে। সেখানে বিপাশা বলেন, ‘করণের জীবনের অবস্থা যাচ্ছেতাই ছিল। আমি ওর জীবনের প্রথম সঠিক সিদ্ধান্ত। আর এরপরেই ওর জীবনের সমস্ত বদভ্যাস একে একে চলে যায়। এখন ও ওর সেরা অবস্থায় রয়েছে।’


একাত্তর/আরএ

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর