মামলার সাক্ষী শালিক পাখি: সুমন

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৫:৫৮ পিএম

মামলার সাক্ষী একটি ‘শালিক পাখি’। কিছুটা অদ্ভুতুরে শোনালেও, নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন কথাই লিখেছেন তুলুম হিট সিনেমা ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন। 

২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে সুমনের নামে মামলা করেছে বন বিভাগ। এই মামলাকে দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা বলছেন আইনজীবীরা। 

তারা বলছেন, যে ধারায় এই মামলা করা হয়েছে সেটি প্রমাণ করা কঠিন। সিনেমার পরিচালকও জানিয়েছেন, তারা আইন লঙ্ঘনের মতো কিছু করেননি।

মেজবাউর রহমান সুমনের পরিচালনায় হাওয়া সিনেমা নিয়ে বেশ কিছুদিন ধরেই বইছে হাওয়া গরম। এবার সে হাওয়ায় তাল দিয়েছে বনপ্রাণী অপরাধ দমন ইউনিট। 

মামলা করেছে হাওয়ার বিরুদ্ধে। অভিযোগ, সিনেমায় খাঁচায় বন্দী শালিক পাখি ও সেটি পুড়িয়ে খাওয়ার দৃশ্য। মামলায় বলা হয়েছে এই দৃশ্য ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের লংঘন। এ জন্য ২০ কোটি টাকার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করেছেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা।

আর্জিতে বলা হয়েছে, হাওয়া সিনেমায় পাখি আটকে রাখে দৃশ্যায়ন করে বন্যপ্রাণী আইনের ৩৮, ৪১ ও ৪৬ ধারার অপরাধ করা হয়েছে। এ জন্য  বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একজন কর্মকর্তা বাদী হয়ে করা মামলার আরজি আদালতে জমা দেওয়া হয়েছে।

এনিয়ে জানতে চাইলে ব্যারিস্টার তানজীব উল আলম একাত্তরকে বলেন, হাওয়া সিনেমার জনপ্রিয়তা দেখে দৃষ্টি আকর্ষনের জন্য এ মামলা করা হয়েছে। যে ধারায় এই মামলা হয়েছে তা এ সিনেমার জন্য প্রযোজ্য নয়। 

সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন বলছেন, সিনেমা বাস্তব নয়-কল্পনা। ছবিতে বাস্তবে কোন পাখি হত্যা করা হয়নি। তাই আইনেরও কোন লংঘন হয়নি। 

দেশের ২৪টি হলে মুক্তি পাওয়া হাওয়া এরই মধ্যে বছরের অন্যতম ব্যবসা সফল ছবি। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়।




একাত্তর/এসএ

পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
একজন অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত নয় মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি,
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
অনেকদিন ধরেই আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ করছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকার জেরে অভিনেত্রীর মামলা...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর