এবার নারী রূপে আসছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকী

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:৪৮ পিএম

একের পর এক ব্যতিক্রমী চলচ্চিত্রে অভিনয়ের কারণে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বলিউড অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকী। নতুন সিনেমাতে তিনি আসছেন নতুন রূপেই।

নাওয়াজের নতুন ছবির নাম ‘হাড্ডি’। যার পোস্টার প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে তাকে চেনাাই দায়। পোস্টারে নারী না পুরুষের ছবি, তা নিয়েই ধন্ধে পড়েছেন সবাই।

পোস্টারে দেখা যাচ্ছে ধূসর ঝলমলে পোশাকে সিংহাসনে বসে এক লাস্যময়ী নারী। যার চোখে আগুন, ভ্রূর ধনুকে তির্যক ভঙ্গি। চোয়ালের রেখায় প্রতিশোধের আক্রোশ।

এই নারী আসলে নারী নন, তিনিই সিনেমার নায়ক নাওয়াজ সিদ্দিকী। যিনি নারীর বেশেই হাজির হবেন নিজের শক্রকে ঘায়েল করার জন্য।

image


মঙ্গলবার হাড্ডির নির্মাতারা প্রথম লুক প্রকাশ্যে আনতেই চারিদিকে সাড়া পরে গেছে। মুহূর্তেই তা ভাইরাল। অক্ষত অজয় শর্মা পরিচালিত ছবিটির মুক্তি পাবে আগামী বছর।

আরও পড়ুন: নিজেই নিজেকে বিয়ে করলেন অভিনেত্রী কনিষ্কা

প্রতিশোধ ঘরনার এই ছবিতে নাওয়াজউদ্দিনকে ভিন্ন রূপেই দেখা যাবে বলে জানা গেছে। তবে এসব নিয়ে মুখে কুলুপ এটে আছেন অভিনেতা নিজেই।


একাত্তর/আরএ

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর