মাহি-জেনিফারের বিবাদ মিটলো

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০১:৪২ পিএম

কাল মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নায়ক জিয়াউল রোশান জুটি প্রথম সিনেমা 'আশীর্বাদ'। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে শুরু হয় বিবাদ। একদিকে অবস্থান নেন পরিচালক, নায়ক ও নায়িকা। অন্যদিকে সিনেমার প্রযোজক। পাল্টা-পাল্টি অবস্থানের নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হন তারা। 

১৫ দিন ধরে চলা সেই বিবাদ মিনেমাটি মুক্তির আগেরদিন মিটিয়ে দিলেন ইলিয়াস কাঞ্চন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিকেল সাড়ে ৫টা থেকে পৌনে ৯টা পর্যন্ত তাদের মধ্যকার চলমান দ্বন্দ্ব সমাধানে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতারা। সেখান থেকে বেরিয়ে দুই পক্ষকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, আমাদের দুই গ্রুপের যেকোনো একজনের কারণে আমাদের কথাগুলো উল্টোপাল্টা হয়ে গেছে। মাহি যখন সংবাদ সম্মেলন করেছে তখন সে উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। আমিও তার বিরুদ্ধে অনেক কথা বলেছি। সে আমার ছোট বোন। আমাদের ভুলভ্রান্তি হবেই। আমাদের মধ্যে। ভুল বোঝাবুঝি ছিলো সেটার সমাধান হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) আমাদের সিনেমাটি মুক্তি পাচ্ছে। সবাই সিনেমাটি দেখবেন।

নায়িকা মাহিয়া মহি বলেন, শিল্পীকে যদি আদর করে কিছু বলা যায় তাহলে তার থেকে যেকোনো কাজ করিয়ে নেওয়া সম্ভব। ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা কাজ করানোও সম্ভব। জেনিফার আপুর সঙ্গে যা কিছু ঘটেছে সেটা কমিউনিকেশন গ্যাপের কারণে ঘটেছে। আজ সে বিষয়টি মীমাংসা হলো। যেহেতু কাল সিনেমা মুক্তি পাচ্ছে তাই বলবো আপনার সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, এটা তেমন কিছু না। যা হয়েছে সেটা তাদের ভুল বোঝাবুঝির জন্য ঘটেছে। আজ দুই পক্ষকে নিয়ে আমরা বসেছিলাম। সেখানেই তাদের দ্বন্দ্বের অবসান করতে পেরেছি। আমি সবাইকে বলবো, আমরা যখন মিডিয়াকে কোনে স্টেটমেন্ট দেই সেটা যেনো বুঝেশুনে দেই। পরের কথায় কান দিয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য না করি। 

প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ সিনেমা মুক্তি উপলক্ষে কদিন আগে এক সংবাদ সম্মেলন করেন জেনিফার ফেরদৌস। সেখানে তিনি শুধু মাহি নন, রোশানকে নিয়েও হেয় মন্তব্য করেন। পাল্টা সংবাদ সম্মেলন ডেকে মাহি অভিযোগ করেন, ‘সিনেমার জন্য ৬০ লাখ টাকা পেলেও জেনিফার এই টাকা পুরোপুরি খরচ করেননি। এমনকি শুটিংয়ের বেশীরভাগ সদস্যের পারিশ্রমিক দেননি জেনিফার।’

তার প্রেক্ষিতে আবারও একটি সংবাদ সম্মেলন ডেকে মাহি, রোশান ও নির্মাতার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনেন জেনিফার। শুধু তাই নয়, তিনি দাবি করেন- শিল্পী ও নির্মাতার অপপ্রচারের কারণে তার সিনেমাটি এখন হল পাচ্ছে না। এবার সেই দ্বন্দ্বের অবসান হলো।

এসময় উপস্থিত ছিলেন নিপুণ আক্তার, সাইমন সাদিক, জেসমিন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা শামসুল আলম, আলিমুল্লাহ খোকন, মোহাম্মদ ইকবালসহ আরও অনেকেই।

একাত্তর/এআর

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর