বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন শুক্রবার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার (২ সেপ্টেম্বর)।

এদিন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক ফরিদ বাশার। তার সঙ্গে রয়েছেন আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ।

বাচসাসের ২০২২-২০২৪ মেয়াদের এবারের নির্বাচন হচ্ছে প্যানেলবিহীন। মোট ২১টি পদের বিপরীতে লড়ছেন ৩৪ জন প্রার্থী

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন বাদল আহমেদ ও রাজু আলীম। সহ-সভাপতি পদে রয়েছেন অনজন রহমান, খান আখতার হোসেন, রাশেদ রাইন ও সালাম মাহমুদ।

সাধারণ সম্পাদক পদে আছেন রিমন মাহফুজ ও মনিরুল ইসলাম মানিক। সহ-সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল ও সুমন চৌধুরী।

অর্থ সম্পাদক আবু সুফিয়ান রতন ও সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন ও শেখ রাজিয়া সুলতানা, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক মু. নাছিবুর রহমান খান ও রেজাউর রহমান রিজভী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস-মুনতাসীর শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হোরায়রা মুরাদ-সুশীল চন্দ্র দাস, দফতর সম্পাদক আহমেদ তেপান্তর (আওয়াল) ও শোয়েখ মো. রাব্বি।

নির্বাহী সদস্য পদে আনিসুল হক রাশেদ, আমিনুর ইসলাম লিটন, তানজিল আহমেদ জনি, মাইনুল হক ভূঁইয়া, রাফি হোসেন, রিজওয়ানুল কবির, রুহুল আমিন ভূঁইয়া, রুহুল সাখাওয়াত, লিটন এরশাদ, লিটন রহমান ও শফিউল্লাহ সুমন। প্রতিদ্বন্দ্বী না থাকায় সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী।

জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ৫২৭ জন। উভয়ই বিনোদন সাংবাদিকতার মান উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনের নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ সংক্ষেপে ‘বাচসাস’।


একাত্তর/এসজে

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি পদে কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন।
‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা দুঃখ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেছে, তারা দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবে।
আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতি অঙ্গনের উৎসবের আমেজ লেগেছে বিনোদন জগতেও। রাজনীতিকদের পাশাপাশি শোবিজ জগতের তারকারাও কিনেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর