বাচসাসের নতুন সভাপতি কামরুল, সম্পাদক রাহাত

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি পদে কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সকালে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন পদে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সেলিম কামাল, রুহুল সাখাওয়াত, শাকিল হোসেন, সাজু আহমেদ, শফিউল্লাহ সুমন, হাফিজ রহমান, পান্থ আফজাল, মহিব আল হাসান ও নিয়াজ মোর্শেদ শুভ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আলিমুজ্জামান। কমিশনে আরও ছিলেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

এক প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি ও সম্পাদক বলেন, ভোটাররা যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। 

একাত্তর/এসি
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ঐতিহ্যবাহী সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজু আলিম। সাধারণ সম্পাদক হয়েছেন রিমন মাহফুজ।বুধবার (১২...
চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার (২ সেপ্টেম্বর)।এদিন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর...
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) -এর ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফালগুনী হামিদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শপথ চৌধুরী।বাচসাসের প্রধান নির্বাচন...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর