রেড কার্পেটে জিন্স-শার্টে তাক লাগালেন দীপিকা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ পিএম

রেড কার্পেটে কীভাবে তাক লাগাতে হয়, তা ভালোই জানেন দীপিকা পাডুকোন। কখনও বহুমূল্য গাউন, কখনও বা ডিজাইনার শাড়ি- তার দিক থেকে চোখ ফেরানো দায়।

এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডেও তাই হল। তবে এবার স্বামী রণবীর সিংয়ের পথে হাঁটলেন তিনি। ভাঙলেন চেনা ছক।

একটি ঢলঢলে শার্ট ও বয়ফ্রেন্ড জিন্স পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন দীপিকা। স্বামী রণবীরের সঙ্গে মঞ্চেও উঠলেন। সাদামাঠা পোশাকেও তিনি সপ্রতিভ, সাবলীল। 

এ ধরনের অনুষ্ঠানে সাজপোশাকের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাকরণ মেনে চলা হয়। সেটিকেই যেন সচেতনভাবে ভাঙতে চাইছেন দীপিকা।

image


দীপিকার এই সাজ অনুরাগীরা পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, 'ওকে দেখে আমার মেরিল স্ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। উনি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ রকম জিন্স আর চশমা পরে চলে গিয়েছিলেন। তখন আমি অবাক হয়েছিলাম। আজ আবার দীপিকাকে দেখলাম।' অন্য জনের বক্তব্য, 'এই লোক দেখানোর যুগে এটা জরুরি।'

অনুষ্ঠানে '৮৩'-র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রণবীর। স্ত্রীকে মঞ্চে নিয়ে এসে সেই পুরস্কার তুলে দিয়েছেন তাঁর হাতে। এখানেই থেমে থাকেননি। ভালোবেসে দীপিকার গালে চুমু এঁকে দিয়েছেন অভিনেতা।

দীপিকাকে শেষ দেখা গিয়েছে শকুন বত্রা পরিচালিত 'গেহরাইয়াঁ'য়। দর্শক-মনে ছাপ ফেলতে ব্যর্থ ছবিটি। শাহরুখ খানের সঙ্গে 'পাঠান' ছবিতেও অভিনয় করছেন তিনি। পাশাপাশি চলছে 'প্রোজেক্ট কে'-র কাজ।


একাত্তর/এসজে

ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
চল্লিশে পা দিলেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি সপরিবারে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপনের পাশাপাশি নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী
সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' সিনেমাটির সমাপ্তি যেখানে হয়েছে, সেখান থেকেই শুরু হতে চলেছে এক ভয়ংকর রক্তের ইতিহাস।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজনীতির আবহে শনিবার সেন্ট্রাল দিল্লির রাজপথ দেখলে মনে হচ্ছিল এ যেন কোনো থ্রিলার সিনেমার সেট! না ছিল সাধারণ গাড়িঘোড়া, না ছিল মানুষের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
‘শিখ সম্প্রদায়কে অপমান করেছেন মোদী’ রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ড, গণ-গ্রেপ্তারি আর ‘অঘোষিত জরুরি অবস্থা’র মেঘ কাটতে না কাটতেই এবার সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার দ্বিগুণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর