মুম্বাইতে দীপিকার জন্মদিনের এলাহি আয়োজন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

চল্লিশে পা দিলেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি সপরিবারে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপনের পাশাপাশি নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। তবে বিদেশ যাওয়ার আগেই মুম্বাইয়ে নিজের ভক্তদের জন্য এক বিশেষ ভক্ত সম্মেলনের আয়োজন করেন দীপিকা, যার ভেতরের নানা তথ্য ও ছবি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।

মুম্বাইয়ের সেই অনুষ্ঠানের নান্দনিকতা দেখে মুগ্ধ নেটিজেনরা। মেরুন রঙের থিমে সাজানো পুরো ভেন্যুটি যেন কোনো সিনেমার সেট থেকে উঠে আসা। গোলাপ ফুল দিয়ে সাজানো টেবিলে ভক্তদের জন্য ছিল উন্নতমানের নাস্তার ব্যবস্থা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দীপিকা একটি বিশাল কেক কাটছেন এবং ভক্তরা সমস্বরে ‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় গান ‘আঁখো মে তেরি’ গাইছেন।

অনুষ্ঠানে দীপিকা একটি প্লাম রঙের উলের কর্ড সেট পরেছিলেন। আলাপচারিতার এক পর্যায়ে রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’-এর সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে দীপিকা হাসিমুখে নিজের পেশি দেখান এবং চুলে ঝাপটা দিয়ে আনন্দ প্রকাশ করেন। অন্য একটি সিনেমা নিয়ে কথা উঠলে তিনি মজার ছলে বলেন, সবই তো পরিবারের মধ্যেই, বন্ধুরা!

ভারতীয় সামাজিক মাধ্যম রেডিট-এ এক ভক্ত এই অনুষ্ঠানের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন। ভারতজুড়ে ছড়িয়ে থাকা ৫০ জনেরও বেশি ভক্তের আসা-যাওয়ার বিমান টিকিট এবং যাতায়াত খরচ বহন করেছেন দীপিকা নিজেই। আগত ভক্তদের সবাইকে প্রায় ১৫ হাজার রুপি গিফট হ্যাম্পার দেয়া হয়েছে। 

এক ভক্ত প্যারিস যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে দীপিকা তাৎক্ষণিকভাবে তা পূরণের প্রতিশ্রুতি দেন এবং তার টিমের মাধ্যমে যোগাযোগ নম্বর রাখেন।মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করা এক ভক্তের কথা শুনে দীপিকা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাকে জড়িয়ে ধরেন। তিনি অফ-মাইকে সেই ভক্তকে আশ্বস্ত করেন যে কোনো প্রয়োজনে তিনি পাশে আছেন।

অনুষ্ঠানে নিজের কাজ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন দীপিকা। হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক নিয়ে দীপিকা জানান, বর্তমান বক্স অফিসের পরিস্থিতির কথা বিবেচনা করে নির্মাতারা সঠিক সময়ের অপেক্ষায় আছেন।

কন্যা ‘দুয়া’-র ব্যাপারে তিনি জানান, সহকর্মী থাকা সত্ত্বেও তিনি নিজের মেয়ের সব কাজ নিজ হাতে করতে পছন্দ করেন। তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২৬ সাল থেকে তিনি আবারও পুরোদমে পর্দায় ফিরবেন।

এছাড়াও দীপিকা গত এক বছরে তার জীবন থেকে ‘বিষাক্ত’ মানুষদের বাদ দিয়ে মানসিক শান্তি বেছে নেয়ার কথা উল্লেখ করেন। মেক্সিকান, চাইনিজ ও ইতালিয়ান খাবারের রাজকীয় মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একাত্তর/এসি
২০২৫ সালটি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কর্মজীবনের জন্য এক তাৎপর্যপূর্ণ বছর। কাজের পাশাপাশি তিনি এই বছর নারী শিল্পীদের জন্য আট ঘণ্টার কর্মদিবস নির্ধারণের পক্ষে সরব হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
বলিউডে আবারও খুশির খবর। অপেক্ষার প্রহর শেষ। সুপারস্টার দীপিকা পাডুকোনের কোলজুড়ে এলো এক কন্যা সন্তান। নাম রাখা হয়েছে ‘লক্ষ্মী’। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেছিলেন...
বলিউড অভিনেতা রণবীর সিং এর সাথে ছয় বছরের প্রেম করার পর, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন দীপিকা। তখন থেকেই ভক্তদের প্রিয় জুটি হয়ে উঠেন তারা।
বলিউডের দারুণ জনপ্রিয় দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। এই তারকা দম্পতির ঘরে আসছে নতুন সদস্য। কিছুদিন আগেই দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন।
স্পেনের সেই বিখ্যাত পাসিং কারোসেল বা টিকিটাকা পাসিংয়ের চক্রে কীভাবে আর্জেন্টিনাকে পিষে ফেলা যায়, তা হুলেন লোপেতেগির চেয়ে ভালো আর কে জানেন! তবে, স্পেনের এই সাবেক বস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোববারের...
২০১৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনাল হেরে যখন কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি, তখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আমার পক্ষে যা করা সম্ভব...
ফিফা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে পুরো ক্রীড়াবিশ্বের চোখ এখন নিউইয়র্কের দিকে। আর এরই মাঝে ধর্ণাঢ্য ব্যবসায়ী মোগল মাইকেল রুবিনের আয়োজনে জেভিটস সেন্টারে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘ফ্যানাটিকস ফেস্ট’...
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর