নারী দলের আনন্দযাত্রা দেখতে মেয়েকে নিয়ে সড়কে বাঁধন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী দলের ছাদখোলা বাসে আনন্দযাত্রার সাক্ষী হতে নিজ কন্যা নিয়ে রাজপথে হাজির হয়েছিলেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

মেয়ে সায়রাকে সঙ্গে নিয়ে ছুটে যান অভিনেত্রী বাঁধন। বুধবার দুপুরে বিমানবন্দরের কাছে কাওলা ওভার ব্রিজে উঠে সাবিনা-কৃষ্ণাদের উষ্ণ অভিনন্দন জানান বাঁধন ও তার মেয়ে।

নারী দলের ঐতিহাসিক জয় উদযাপনে থাকা ছবি ফেসবুকে শেয়ারও করেছেন বাঁধন। ক্যাপশনে লেখেন, আমরা এখানে এসেছি উদযাপন করতে। স্বাগতম চ্যাম্পিয়ন। 

image


তিনি বলেন, আমি আমার মেয়েকে নিয়ে এই আনন্দঘন মুহূর্ত দেখতে এসেছি, ওকে প্রেরণাটা চোখের সামনে থেকে দিতে চেয়েছি। সায়রা জীবনে প্রথম এ ধরনের উদযাপন সরাসরি দেখেছে।

আমি মনে করি নারীদের এ সাফল্যে সে (সায়রা) উজ্জীবিত হয়ে সেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারবে। নারীদের এমন বিজয়, এমন আনন্দ উদযাপনে থাকতে পেরে অনেক ভালো লাগছে।

একাত্তর/এসজে 

ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসী বাংলাদেশি কতিপয় ব্যক্তির দ্বারা শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী আজমেরী...
মাকে সন্তানের অভিভাবকত্ব কেনো দেয়া হবে না, এটি জানতে চাওয়ার পাশাপাশি সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা তৈরির যে আদেশ হাইকোর্ট দিয়েছে, তাতে উচ্ছ্বসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ভারতের কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আরও চমকের বিষয় হচ্ছে- তিনি হতে যাচ্ছেন জুরি প্রধান। 
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর