প্রকাশ্যে পরীমনি-মিম স্নায়ুযুদ্ধ, কেন্দ্রে রাজ

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে তারা পরস্পরের প্রতি অভিযোগ তুলেছেন। 

শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের এই টানাপোড়েন। পরীমনির অভিযোগ রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।

বিদ্যা সিনহা মিমের জন্মদিনের প্রথম প্রহরেই মিম, রাজ ও নির্মাতা রায়হানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন চিত্রনায়িকা পরীমনি। স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

image


রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। ফলে তাদের প্রেমের রসায়ন পর্দায় মানুষ দেখেছে। 

কিন্তু বাস্তবেও দুজনের মধ্যে যে সম্পর্ক দানা বেঁধেছে সেদিকেই ইঙ্গিত দেন পরীমনি। মিমকে ট্যাগ করে পরীমনি লিখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো।’

সংক্ষিপ্ত পোস্টে পরীমনি দামাল ও পরাণ সিনেমার নির্মাতাকে ‘দালাল’ আখ্যা দেন। সবশেষে স্বামী রাজকে মেনশন করে পরী লেখেন, এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।”

image


ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম পরীমনির কমেন্ট বক্সে স্ট্যাটাসটি মুছে ফেলার পরামর্শ দেন। 

পাশাপাশি বিষয়টি ঘরে বসে সমাধান করার কথাও বলেন তিনি। এর ফিরতি কমেন্টে পরী লেখেন- ভাইয়া সব কিছু কখনও কখনও লিভিং রুমে থাকে না সরি।

image


এরপরে বৃহস্পতিবার দুপুরে মিম নিজের অবস্থান স্পষ্ট করে ফেসবুকে পোস্ট দেন। মিম পোস্টে জানিয়েছেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। শিগগিরই প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

মিমের স্ট্যাটাসের প্রতিউত্তরে শুক্রবার পরীমণি সামাজিকমাধ্যমে আরেকটি স্ট্যাটাস দেন। যে স্ট্যাটাসে পরীমণি দাবি করেন রাজের সঙ্গে মিমের অতি মাখামাখিটা তার সংসার, বাচ্চা, তার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। 


একাত্তর/এসি

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর