শুধু বাংলা ভাষাভাষী না, বিদেশিরাও বাংলা সিনেমা দেখতে চান: হাছান মাহমুদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:০৬ পিএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ৫৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পুরস্কার দিয়েও এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে আসছে। বর্তমানে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে। আগের মতোই আগামীদিনেও বাচসাস চলচ্চিত্রের পাশে থাকবে বলে আমি আশা করি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। 

image

মন্ত্রী বলেন, আমাদের চলচ্চিত্র এখন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মুক্তি পাচ্ছে। যেটি আগে হতো না। প্রবাসীরা বাংলা সিনেমা দেখতে চান। শুধু বাংলা ভাষাভাষী না, বিদেশিরাও বাংলা সিনেমা দেখতে চান। বাংলা সিনেমার প্রতি বিদেশিদেরও আগ্রহ রয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও সিনেমার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামীদিনে এই শিল্প আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

বাচসাসের সভাপতি রাজু আলীম বলেন, ঐতিহ্যবাহী এই সংগঠন শুধু চলচ্চিত্র না বিনোদন জগতের সব ক্ষেত্রেই এখানকার সদস্যরা বিচরণ করছেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ধন্যবাদ কারণ তিনি বাচসাসকে গতিশীল করতে ভূমিকা রাখছে। ভবিষ্যতেও তার এই সহযোগিতা আমরা পাব এই আশা করি।

সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বাচসাসের পক্ষে ৫টি দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে বিএফডিসিতে বাচসাসের জন্য অফিস রুম বরাদ্ধ। তথ্য মন্ত্রাণালয়ের অধীনে চলচ্চিত্র সেন্সর বোর্ড, জুরি বোর্ড, অনুদানের কমিটি ও টিভি প্রিভিউ কমিটিতে বাচসাস প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করা। তথ্যমন্ত্রাণালয়ের অধীনে বিদেশে চলচ্চিত্র বিষয়ক কোনো টিম সফর করলে তাতে বাচসাস প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করা। বাচসাস ২০২২-২০২৪ মেয়াদের বর্তমান কার্যনির্বাহী কমিটির তিন মাসে অন্তত একবার তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করার সুযোগ। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বাচসাস সদস্যদের অনুদানে বাচসাস সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরে অনুমোদন। 

image

এ সময় উপস্থিত ছিলেন বাচসাসের সহ-সভাপতি অনজন রহমান ও রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর আওয়াল। নির্বাহী সদস্যরা হলেন লিটন এরশাদ, মাঈনুল হক ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, লিটন রহমান, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।


একাত্তর/এআর

ছাত্র-জনতার অভ্যুত্থানে বিদায় নেয়া আওয়ামী লীগ সরকারের আমলে বিনোদন জগতের কলাকুশলী ও শিল্পীদের একটি অংশ দলটির রাজনীতির সঙ্গে সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িত ছিলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন বেশ কয়েকজন তারকা। তবে বরাবরের মতো এবারও নিজেদের অবস্থানে অটুট আছেন ‘বাকের ভাই’ খ্যাত নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর...
আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতি অঙ্গনের উৎসবের আমেজ লেগেছে বিনোদন জগতেও। রাজনীতিকদের পাশাপাশি শোবিজ জগতের তারকারাও কিনেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। 
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর