বিছানায় রক্তের দাগ, সংবাদ সম্মেলনের ঘোষণা পরীমনির

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১০:৩৫ এএম

বিছানায় ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেইসাথে জানিয়েছেন, বছরের প্রথম দিনই তিনি আসছেন সংবাদ সম্মেলনে।

রোববার (১ জানুয়ারি) ভোর ৫টা ১৩ মিনিটে ফেইসবুকে ওই ছবি পোস্ট করলেও বিস্তারিত লেখেননি নায়িকা। তার সঙ্গে যোগোযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি। তবে একদিন আগেই দিয়েছিলেন স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসারে ভাঙনের ইংগিত।

শুক্রবার মধ্যরাতে ফেইসবুকে তিনি লিখেছিলেন, 'আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।'

পরে একটি পত্রিকাকে তিনি বলেন, 'বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।' 

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি রাজ। 

পরীমনি ও রাজের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই টানাপড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন।

অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন পরীমনি। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়েও অনেক কথা বলেছিলেন। রাজ ও মিমের উদ্দেশ্যে ফেইসবুকে লিখেছিলেন, ‘এসব বন্ধ করো’।

মিম ফেসবুকে পাল্টা পোস্টে দাবি করেন, একটি পক্ষ তার পথচলায় ‘ইর্ষান্বিত’ হয়ে ‘কুৎসা’ রটাচ্ছে। কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাববেন।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত গুণিন সিনেমার শুটিংয়ে পরী-রাজ জুটির প্রেমের শুরু। গত ১০ আগস্ট পরীর ঘরে জন্ম নেয় পুত্র সন্তান। বাবার নামের সঙ্গে মিলিয়ে পরী সন্তানের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।


একাত্তর/এসজে


মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর