ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেন মাহফুজুল হক আশিক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম

দেশের গুণী চিত্র সম্পাদক মাহফুজুল হক আশিকের প্রাপ্তির ঝুলিতে যুক্ত হলো নতুন অর্জন। ভারতের একটি চলচ্চিত্র উৎসবে সেরা চিত্র সম্পাদকের  পুরস্কার পেয়েছেন তিনি। ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর সম্পাদনা বিভাগে তাকে সেরা সম্পাদক  নির্বাচিত করা হয়েছে। ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য সম্পাদনার সুবাদে এই পুরস্কার পেলেন তিনি।

শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সেরা ফিচার ফিল্ম বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আশিক।

উল্লেখ্য, উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বানানো হয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। গেলো বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সতজিৎ’ বিশেষ পুরস্কার পায়।

বাংলাদেশে ‘প্রিয় সত্যজিৎ’র প্রথম প্রদর্শনী হয়েছে গত ৬ জানুয়ারি। ঢাকা লিট ফেস্টের ১০তম আয়োজনের দ্বিতীয় দিন প্রদর্শিত হয় সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করেছেন প্রসূণ রহমান। 

বীরত্ব, সুতপার ঠিকানা, জন্মভূমির মতো নান্দনিক চলচ্চিত্রগুলোর সম্পাদনা করেছেন আশিক। বর্তমানে আশিক সম্পাদনা করছেন মাসউদ যাকারিয়া সাবিনের "হারাধনের দশটি ছেলে" ওয়েব সিরিজ এবং মোহাম্মদ আলী মুন্নার "অপলাপ" ওয়েব ফিল্মে।


একাত্তর/এআর

তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর