মুক্তি পেলো আজব কারখানার মৌলিক গান ‘কষ্ট’

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:০৮ পিএম

শুক্রবার মুক্তি পেয়েছে জাতীয় অনুদানপ্রাপ্ত সঙ্গীতমুখর ছবি ‘আজব কারখানা’। একই সাথে বঙ্গবিডির ব্যানারে ভাইকিংস ব্যান্ডের সংগীতায়োজন, ভাইকিংসের কণ্ঠশিল্পী তন্ময় তানসেনের গাওয়া ও বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।

গানটি কবি হেলাল হাফিজের ‘ফেরিওয়ালা’ কবিতা থেকে নেওয়া।

সিনেমায় কবি হেলাল হাফিজের মোট চারটি কবিতাকে গানে রূপ দেয়া হয়েছে।

ছবিটির প্রডিউসার সামিয়া জামান ছবি এবং গান মুক্তি উপলক্ষ্যে বলেন, অনেকদিনের কষ্টের ফসল এই ছবি। আমরা এই ছবি এবং গান নিয়ে খুবই রোমাঞ্চিত। আশা করি সবাই হলে এসে ছবিটি দেখবেন।

নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, এই দিনটি আমার জন্য অনন্য। আজব কারখানা বাংলাদেশ সরকারের অনুদান এবং প্রডিউসার সামিয়া জামান ছাড়া সম্ভব হতো না।

রক ধাঁচের এই গানটি বের হওয়া মাত্রই শ্রোতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ছবির সাথে সংশ্লিষ্টরা। গানটি সবার ভালো লাগবে বলে আশাবাদ বলে জানিয়েছেন ছবির নির্মাতা শবনম ফেরদৌসী, প্রডিউসার সামিয়া জামান ও ভাইকিংস ব্যান্ডের তন্ময় তানসেন।

বাংলাদেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বঙ্গবিডি থেকে মুশফিকুর রহমান মঞ্জু এই গানটি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণ শ্রোতাদের মধ্যে এই গানটি অনেক দ্রুত জনপ্রিয়তা লাভ করবে। আমরা এই প্রজেক্টের সাথে থাকতে পেরে আনন্দিত।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে একযোগে সারাদেশে ‘আজব কারখানা’ ছবিটি মুক্তি পেয়েছে।

 

একাত্তর/আরএ
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোস্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি ‍খুব পরিচিত। তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি এখন ভাইরাল । কারণ এই গানের ইউটিউব ভিউ দেখলেই তা বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে...
এটা বিস্ময়ের বিষয়, গর্বেরও। একজন গীতিকবির তিনটি গান একসঙ্গে ইউটিউবের সেরা দশ ট্রেন্ডিংয়ে অবস্থান করছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর