‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ গান সরানোর নির্দেশ

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০১:২৬ পিএম

‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন। আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তির রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

কোরবানি ঈদের সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছিলো ‘নানা নাতি’। ভাইরাল হওয়া গানটির নানা ও নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা যায় আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেলকে।

গানটির জন্য এর আগেও লিগ্যাল নোটিশ পেয়েছেন গানটির স্রষ্টা আলী হাসান। কারণ তিনি গানের একটি লাইনে বলেছেন, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’!

এই লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। যার প্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।

গত ১৯ জুন রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো আইনি নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। অন্যথায় নোটিশে তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছিল।

একাত্তর/আরএ
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
হায়দরাবাদে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা অল্লু অর্জুনকে জামিন দিয়েছে তেলঙ্গানা হাইকোর্ট। শুক্রবার (১৩ ডিসেম্বর) ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়।
বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।
সোস্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি ‍খুব পরিচিত। তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি এখন ভাইরাল । কারণ এই গানের ইউটিউব ভিউ দেখলেই তা বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর