স্বর্ণপাম জিতলেন ফরাসি পরিচালক জাস্টিন ট্রিয়েট

আপডেট : ২৮ মে ২০২৩, ০১:০৯ পিএম

এ বছরের কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার পেয়েছে ফরাসি হত্যা রহস্য চলচ্চিত্র ‘অ্যানাটমি অফ আ ফল’। পরিচালক জাস্টিন ট্রিয়েট এই চলচ্চিত্রের জন্য পাম দ’র জিতেছেন, যেখানে স্বামীর হত্যায় অভিযুক্ত একজন লেখকের গল্প বলা হয়েছে। 

এই মর্যাদাপূর্ণ পুরষ্কার জেতা তৃতীয় নারী পরিচালক ট্রিয়েট পদক গ্রহণ করার সময় সাম্প্রতিক পেনশন বিক্ষোভের প্রতিক্রিয়ার জন্য ফরাসি সরকারের নিন্দা করেন।

হলিউড তারকা জেন ফন্ডার হাতে পুরস্কার গ্রহণের পর তিনি তার বক্তৃতায় বলেন, ‘এই প্রতিবাদগুলো...একটি মর্মান্তিক উপায়ে দমন করা হয়েছে’। 

ট্রিয়েট সরকারের ‘সংস্কৃতির বাণিজ্যিকীকরণে’রও সমালোচনা করেছেন। তার এ ‘অন্যায়’ মন্তব্যের প্রতিবাদ করেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রিমা আব্দুল মালাক। 

উৎসবের দ্বিতীয়-সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি জিতেছেন ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজার, ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’ চলচ্চিত্রের জন্য। এটি অশউইজের পাশে বসবাসকারী একটি পরিবারকে নিয়ে একই নামের একটি উপন্যাসের রূপান্তর।

এদিকে, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জাপানের কোজি ইয়াকুশো। তিনি ‘উইম ওয়েন্ডারসের পারফেক্ট ডে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন টোকিওর একজন মধ্যবয়সী লোকের চরিত্রে। আর ‘অ্যাবাউট ড্রাই গ্রাসেস’-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন তুরস্কের মার্ভে ডিজদার।

জুলিয়েট বিনোশ এবং বেনোয়েট ম্যাজিমেল অভিনীত প্রেমের গল্প ‘পট-আউ-ফিউ’ এর জন্য সেরা পরিচালকের পুরষ্কার জিতেছেন ভিয়েতনামি-ফরাসি পরিচালক ট্রান আন হাং।

পাম দ’র হলো কান উৎসবে দেওয়া সর্বোচ্চ পুরস্কার, যেটি ১৯৫৫ সালে উৎসবের আয়োজক কমিটি চালু করে।

ওয়েস অ্যান্ডারসন এবং কেন লোচসহ প্রশংসিত পরিচালকদের নতুন চলচ্চিত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ট্রিয়েট এই পুরষ্কার জেতেন। 


একাত্তর/এসজে

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর