চার দিনে ৪০০ কোটির ক্লাবে 'পাঠান'

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

দীর্ঘ চার বছর পর রুপালি পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন বলিউড বাদশার। মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে ছুটে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’। বক্সঅফিসে এরইমধ্যে ৪০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। 

মুক্তির প্রথম দিনেই ভারতের বক্সঅফিসে আয় ৫৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৬৮ কোটি। শুক্রবার আয় কিছুটা কমে দাঁড়ায় ৩৮ কোটি রুপিতে। কিন্তু আবার যেন ঘুরে দাঁড়াচ্ছে পাঠান, চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ে ৪০ শতাংশ। এর ফলে মাত্র চার দিনই বিশ্বব্যাপী ৪০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেললো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত বিশ্বের বক্সঅফিসে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি রুপি।

মুক্তির প্রথম চার দিনের মধ্যে তিন দিনই ছবিটি দৈনিক ৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। 

সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে এ এক বিরল দৃষ্টান্ত। বিশেষ করে, যখন দক্ষিণ ভারতের সিনেমার সামনে একের পর এক মুখ থুবড়ে পড়ছিল বলিউড সিনেমা। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কেজিএফ-২ কে পেছনে ফেলছে পাঠান। মুক্তির প্রথম দিনে কেজিএফ-২ এর আয় ছিল ৫২ কোটি রুপি, ওয়ারের ছিল ৫০ কোটি। এই দুই পেছনে আছে থাগস অব হিন্দুস্থান (৪৮ কোটি রুপি) ও ভারত (৪১ কোটি রুপি)।

২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট পাঁচ হাজার দুইশ' হলে ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। কিন্তু ছবির মুক্তি ও প্রথম শোয়ের পরে আরও তিনশ' হল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। ফলে সারা ভারতে মোট পাঁচ হাজার পাঁচশ' হলে চলছে পাঠান। অন্যদিকে ভারতের বাইরে পর্দার সংখ্যা দুই হাজার পাঁচশ', অর্থাৎ বিশ্বজুড়ে মোট আট হাজার পর্যায় চলছে সিনেমাটি। 

আরও পড়ুন: বিদ্যুৎ ও জ্বালানির সংশোধন বিল পাশ, নাটাই সরকারের হাতে

উল্লেখ্য, পাঠান সিনেমার একটি গানে দীপিকা পাডুকোনকে গেরুয়া বিকিনিতে দেখা যায়, এ নিয়েই ঝামেলার শুরু। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা এটিকে চক্রান্ত বলে আখ্যা দেন। ইচ্ছাকৃতভাবে গেরুয়া রঙকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ভারতজুড়ে সিনেমা বয়কটের ডাক দেয় বিজেপি ও আরএসএস নেতাকর্মীরা। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের এমন উন্মাদনার পর আগের অবস্থান থেকে সরে এসেছে বিজেপি-আরএসএস কর্মীরা।  


একাত্তর/আরবিএস  

শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর