আবারও একফ্রেমে ব়্য়াঞ্চো-ফারহান-রাজু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৬ এএম

র‌্যাঞ্চো-ফারহান-রাজু রূপালী পর্দার এই নামগুলো মনে আসতেই চোখের সামনে ভেসে ওঠে রাজ কুমার হিরানীর ‘থ্রি ইডিয়টস’। আমির খান, আর মাধবন, শরমন যোশি অভিনীত এই ছবিতে বুদ হয়েছিলেন গোটা ভারতবর্ষ তো বটেই, বলা যায় গোটা দুনিয়ায়ই।

ছবিতে শুধু র‌্যাঞ্চো, ফারহানই নন, ভাইরাস, সাইলেন্সার বা চতুর চরিত্রগুলো আজও গেঁথে আছে মানুষের মনে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ‘থ্রি ইডিয়টস’ ভক্তদের চমকে দিয়ে আবারও একফ্রেমে ধরা দিলেন আমির-শরমন এবং মাধবন। তিনজনকে একসঙ্গে দেখে রীতমতো নস্টালজিক অনুরাগীরা। লাল রঙের ট্র্যাক স্যুটে দেখা গেরো থ্রি-ইডিয়টদের। তবে না, থ্রি ইডিয়টসের পরবর্তী পর্ব নিয়ে নয়, বরং শরমন যোশির গুজরাতি ছবি ‘কনগ্রাজুলেশন’ ছবির প্রমোশনে এক হয়েছিলন এই তিনজন। 

আরও পড়ুন: শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন শাহীন 

একটি ভিডিও শেয়ার করে শরমন লেখেন, তিনজন ইডিয়ট প্রচার করছে ‘কনগ্রাজুলেশন’ ছবির। আজকে ছবিটি মুক্তি পাচ্ছে।

পরিচালক রেহান চৌধুরীর এই ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে শরমনকে। শরমন ছাড়াও এই ছবিতে রয়েছেন আমি ভায়ানি, মানসী পারেখ গোয়েল, জায়েশ বারভায়া, অর্চনা ত্রিবেদীরা। 


একাত্তর/এসি 

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর