মা হারালেন বলিউড অভিনেত্রী মাধুরী

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০৪:০৬ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। রোববার (১২ মার্চ) মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনে। তারা লেখেন, আমাদের প্রিয় আই স্নেহলতা আর নেই। আজ সকালে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। 

রোববার বিকেল তিনটার দিকে তার শেষকৃত্য হবে বলে জানা গেছে। সামাজিকমাধ্যমে মাঝেমাঝেই মায়ের সঙ্গে ছবি পোস্ট করতেন মাধুরী। মায়ের ৯০তম জন্মদিনে মা, স্বামী ড. শ্রীরাম নেনে,দুই ছেলের এবং নিজের ছবি শেয়ার করেছিলেন। 

ওই সময় মাধুরী লিখেছিলেন, শুভ জন্মদিন আই। লোকে বলে, মা এবং মেয়ে সবথেকে ভালো বন্ধু। এর থেকে সত্যি আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ভালো থেকো, তোমার সুখী জীবন কামনা করি।


একাত্তর/এআর

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর