এবার শ্রাবন্তী থেকে মুখ ফিরিয়ে নিলো আদালত

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০২:৫৪ পিএম

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় দক্ষতা আর রূপের টানে তিনি অন্যদের থেকে যেমন এগিয়ে, তেমনি ব্যক্তিজীবন নিয়েও থাকেন লাইমলাইটে। শ্রাবন্তী অবশ্য কোন কিছু রাখঢাক করতে পছন্দ করেন না। সরাসরি বলতেই পছন্দ করেন।

এসব কারণে তিনবার বিবাহবিচ্ছেদ হবার পর শ্রাবন্তীর জীবনের প্রতিটি মুহূর্তই যেন হয়ে ওঠে পেজ থ্রি-র হট কেক। এই মুহূর্তে সাবেক স্বামী রোশনকে নিয়ে আবারও আলোচনায় তিনি। তার সঙ্গে বিচ্ছেদ না মিলনের আর্জি জানিয়ে আদালতে যান রোশান।

কিন্তু আদালতে গিয়ে শ্রাবন্তী জানিয়ে দেন, তিনি বিচ্ছেদই চান। সেই সঙ্গে মাসে সাত লাখ রুপি খোরপোষও চেয়েছেন তিনি। সেই পুরনো মামলায় নতুন করে মুখ পুড়ল শ্রাবন্তীর। সাবেক স্বামী রোশনের বিরুদ্ধে করা খোরপোষ মামলার অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে আদালত।

রোশনের সঙ্গে এক ছাদের তলায় না থাকলেও আইনি মতে এখনও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ই তার স্ত্রী। ডিভোর্সের মামলা এখনও আদালতে বিচারাধীন। ২০২১ সালেই সেই খবর প্রকাশ্যে আসে। এবার বিবাহবিচ্ছেদ মামলায় এলো নতুন মোড়।

image


রোশনের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ নম্বর ধারায় খোরপোষের মামলা করেন ভয় পেয়ো না খ্যাত অভিনেত্রী শ্রাবন্তী। তবে, আদালত আপাতত সেই মামলায় অন্তবর্তী স্থগিতাদেশ জারি করল। মঙ্গলবার আদালতের তরফে এমনটাই জানান হলো।

এতে করে গোদের ওপর বিষফোঁড়া এখন শ্রাবন্তীর সাবেক স্বামী। মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন রোশন সিং। সেই মামলা জারি রেখেছে আদালত। বলেছে বিচার চলবে।

প্রথম সারির এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোশনের আইনজীবী সেই কথা জানিয়েছেনও। তিনি জানান, প্রতারণা মামলা যতদিন পর্যন্ত চলবে ততদিন খোরপোষ মামলা স্থগিত থাকবে। তবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

image


তৃতীয়বার বিয়ে ভাঙার পর শ্রাবন্তীর সঙ্গে নাম জড়িয়েছে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর। তবে এই প্রসঙ্গে কখনও মুখ খোলেননি অভিনেত্রী। এই মুহূর্তে জিম ট্রেনারের সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জনে সরগরম স্টুডিও পাড়া।

আরও পড়ুন: অনাথ হাতির গল্প বলে অস্কার জিতলো ভারতীয় তথ্যচিত্র

রোশনের সঙ্গে সম্পর্কের আইনি জট কবে কাটে সেটা তো সময়ই বলবে। শ্রাবন্তীর বিরুদ্ধে বেশ কয়েকবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আক্ষেপের সুরে জানিয়েছিলেন, শ্রাবন্তী নাকি তাঁর সঙ্গে শারীরিক মিলনে সুখী ছিলেন না। বন্ধুবান্ধব মহলে এমনটাই রটিয়েছেন।


একাত্তর/আরএ

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর