আনন্দবাজার পুরস্কার সম্মান ও মর্যাদার: পরীমনি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৯:১৯ পিএম

কলকাতার জনপ্রিয় আনন্দবাজার অনলাইনের বর্ষসেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। খবরটি আরও দুদিন আগের হলেও এনিয়ে নায়িকা প্রতিক্রিয়া দিয়েছেন এই সোমবারে। বলেছেন, এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন।

প্রতি বছর দুই বাংলার অভিনয়শিল্পীদের মধ্য থেকে বছরের সেরা তারকা নির্বাচিত করে আসছে আনন্দবাজার অনলাইন। সেই ধারায় এবার বছর সেরা অভিনেত্রী পরীমনি এবং বছরের সেরা অভিনেতা হয়েছেন পশ্চিমবঙ্গের ঋত্বিক চক্রবর্তী।

গত শুক্রবার পরীমনির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পরীমনি। সামাজিক মাধ্যম ফেসবুকে অনুভূতি প্রকাশ করে পরীমনি একটি স্ট্যাটাস দেন।

image


স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্ত এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি।

পরীমনি সম্পর্কে আনন্দবাজার অনলাইন লিখেছে, বাংলাদেশের চর্চিত নাম পরীমণি চলচ্চিত্র জগতে ব্যস্ততমও বটে। ২০১৫ সালে পর্দায় আবির্ভাবের পর থেকে গতি কমতে দেখা যায়নি পরীমণির কর্মজীবনে। ‘ভালবাসা সীমাহীন’ ছবি দিয়ে পথ চলা শুরু। তার পরেই দৌড়। 

একই বছর পর পর মুক্তি পায় ছয়টি ছবি। অল্প সময়ে সে দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরীমণি। ‘আরও ভালবাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’-এর মতো ছবির মুখ্য ভূমিকায় মুগ্ধ করেন দর্শককে।

image


দেশের গণ্ডি ছাড়িয়ে পরীমণিকে নিয়ে উৎসাহ গড়িয়েছে এ বঙ্গেও। এখন কাজের সূত্রে প্রায়ই কলকাতায় আসেন অভিনেত্রী। তিনি জানান, আগে এই শহরকে ‘বিদেশ’ মনে হলেও এখন আর তা হয় না। টান এখন এতটাই বেড়ে গিয়েছে যে, ফ্লাইটও মিস করেছেন! 

তাঁর কথায়, কলকাতাকে আগে বিদেশ মনে হত। এখন হয় না। এ রকমও হয়েছে, আমার ফ্লাইট আজ। কিন্তু আমি দু’পাঁচ দিন পরে গিয়েছি। পরীমণির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বছরভরের সাফল্যে যাঁরা নজর কেড়ে থাকেন, প্রতি বছর ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে তাঁদেরই পুরস্কৃত করে আনন্দবাজার অনলাইন। তাঁদের কেউ তারকা। কেউ খ্যাতনামী। কেউ শিক্ষা, কেউ প্রযুক্তিতে, কেউ বিজ্ঞান, কেউ বিনোদনে তাক লাগিয়েছেন। 


একাত্তর/আরবিএস  

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর