হিরোইন তো রোবট না: ববি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম

হিরোইন তো রোবট না, একজন হিরো যদি বিয়ে করে সংসার করে সিনেমা করতে পারে, একজন হিরোইন কেন পারবে না বলে প্রশ্ন রেখেছেন চিত্রনায়িকা ববি।

এই ঈদে তার অভিনীত ‘পাপ’ সিনেমা নিয়ে আলাপকালে একাত্তর প্রতিবেদক বুলবুল আহমেদ জয়কে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এ কথা বলেন। 

বিয়ের পর চলচ্চিত্র অঙ্গন থেকে নায়িকাদের হারিয়ে যাওয়া প্রসঙ্গে ববি বলেন, হিরোইন তো রোবট না। একজন হিরো যদি বিয়ে করে সংসার করে সিনেমা করতে পারে, একজন হিরোইন কেন পারবে না? 

তিনি বলেন, একজন হিরোইনকে বিয়ের পরও ফিগারটা মেনটেইন করতে হবে, নিজেকে মেনটেইন করতে হবে, আগের মতো দর্শকদের কাছাকাছি থাকতে হবে।

হলিউড-বলিউডে বিয়ের পরও সংসার-বাচ্চাকাচ্চা সামলিয়ে অনেক অভিনেত্রীই তো অভিনয় চালিয়ে যাচ্ছেন, দর্শকপ্রিয় হচ্ছেন। ফলে এখানেও সম্ভব। এসময় যতদিন দর্শক চাইবে ততদিন অভিনয় চালিয়ে যাবেন বলে জানান চিত্রনায়িকা ববি।

এবার ঈদে সৈকত নাসিরের পরিচালনায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাপ’ সিনেমায় ববি ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) শায়লা চরিত্রে অভিনয় করেন। এখানে ডিবি পুলিশ কর্মকর্তার চরিত্রে ববির উপস্থিতি নজর কেড়েছে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন রোশান, জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা প্রমুখ।

সিনেমাটিতে নিজের চরিত্র সম্পর্কে নায়িকা ববি বলেন, ক্রাইম থ্রিলার সিনেমাটিতে একটু ভিন্নভাবে উপস্থিত হয়েছেন তিনি। এখানে গ্ল্যামারের চেয়েও চরিত্রটি বেশি গুরুত্ব পেয়েছে।

চলচ্চিত্রের গতানুগতিক অভিনয়ের ধরণ পরিবর্তন প্রসঙ্গে ববি বলেন, দর্শকদের বোর করতে চান না তিনি। এ ছবিতে শুধুমাত্র গ্ল্যামারাস উপস্থিতি নয়, নায়িকা ববির উপস্থিতি নয়, চরিত্রটিকে উপস্থাপন করা হয়েছে। 

কোভিডের জন্য অভিনয়ে দীর্ঘ বিরতি নিয়েছেন জানিয়ে ববি বলেন, কোভিডের শুরুতে বাবাকে হারিয়ে নিজেকে সামলাতে সময় নিয়েছেন। এছাড়াও প্রপার প্রজেক্টের জন্য অপেক্ষা করেছেন বলে জানান তিনি। 

একাত্তর/জো

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর