দেশের ২০৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতীয় ছবি পাঠান

আপডেট : ১২ মে ২০২৩, ০৯:৪৩ এএম

শুক্রবার দেশের ২০৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমদানিকৃত ভারতীয় ছবি পাঠান। 

ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে আড়াই দশকের ভারতীয় ছবি আমদানির দাবি পূরণ হচ্ছে হলমালিকদের। 

এদিকে মুদ্রার অপরপীঠে আছেন ঢাকাই ছবির পরিচালকেরা। তাদের আশংকা বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ায় দেশীয় ছবির প্রতি হলমালিকদের অনীহা তৈরি হবে বলে আশঙ্কা তাদের। 

সাপটা চুক্তির আওতায় দেশীয় পাঙ্কু জামাই ছবির বিনিময়ে আমদানি করা হয়েছে এই ছবিটি।

২০১৯ সালে ঐ চুক্তির আওতায় কলকাতায় মুক্তি পেয়ে গেছে পাঙ্কু জামাই। এবারে ছবির বীপরিতেই দেশে মুক্তি পাচ্ছে পাঠান।

তবে পাঠান মুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গেলো ঈদে মুক্তি পাওয়া ছবির পরিচালকেরা। তাদের দাবী ভারতীয় ছবি দেশের প্রেক্ষাগৃহে চালানোর কারনে দেশীয় ছবির মুক্তিতে অনীহা প্রকাশ করবে হলমালিকেরা।

এমনই একজন পরিচালক অরণ্য আনোয়ার। তার পরিচালিত মা ছবিটি ১৯ মে মাল্টিপ্লেক্সে মুক্তি পাবার কথা। সপ্তাহখানেক আগেও তিনি মাল্টিপ্লেক্সে কোনো হল চুড়ান্ত করতে পারেননি। এই পরিচালকের আশঙ্কা, পাঠান ছবির সাথে অসম প্রতিযোগিতার খেসারত দিতে হচ্ছে তাকে।

ভারতীয় ছবি আমদানির কারণে দেশীয় ছবি মুক্তিতে বাধা বা বিলম্ব হলে আমদানি নীতিমালা পুর্নবিবেচনার আশ্বাস দিলেন নেতারা।

এদিকে হলমালিকদের আাড়াই দশকের দাবি পূরণ হওয়ায় খুশি তারা। হল মালিকেরা বলছেন, হল বাঁচলে দেশীয় সিনেমা বাঁচবে। তবে ভারতীয় ছবির দাপটে দেশীয় ছবি হল না পেলে দেশীয় সিনেমা কেমন করে বাঁচবে তার উত্তর হয়তো জানা যাবে সপ্তাহ ঘুরলেই।


একাত্তর/এআর

অবশেষে, দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে মুক্তি পেতে যাচ্ছে শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’। শুক্রবার পাঁচ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে সরকারি অনুদানের দুই সিনেমা ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘ছায়াবৃক্ষ’। কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে...
ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশের বক্স অফিস রেকর্ডে নিজেদের পতাকা উড়িয়েছে পাঠান। এবার এই সিনেমা দেখানো হবে রাশিয়ায়।প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের এক বিবৃতিতে বলা হয়, ১৩ জুলাই রাশিয়ার তিন হাজারেরও বেশি...
মুক্তির পর তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও দুরন্ত গতিতে ছুটছে ‘পাঠান’। বলিউড সিনেমার ইতিহাসে এরিমধ্যে বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে দেয়া শাহরুখ খানের এই ছবি এখন হাজার কোটি রুপির দোরগড়ায় পৌঁছে গেছে।...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর