হাজার কোটি রুপির দ্বারপ্রান্তে ‘পাঠান’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩০ এএম

মুক্তির পর তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও দুরন্ত গতিতে ছুটছে ‘পাঠান’। বলিউড সিনেমার ইতিহাসে এরিমধ্যে বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে দেয়া শাহরুখ খানের এই ছবি এখন হাজার কোটি রুপির দোরগড়ায় পৌঁছে গেছে। ফলে আরও একটি রেকর্ডের সামনে ‘পাঠান’।

চার বছর পর ‘পাঠান’ হয়ে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ। তার সাথে ছিলেন দীপিকা পাডুকোন আর জন আব্রাহাম। তবে বিশ্লেষকদের মতে, বলিউডের বাদশাহর জন্যই ছবিটি ভারতের পাশাপাশি গোটা বিশ্বকেও তোরপাড় করেছে। 

মুক্তির পর থেকে বক্স অফিসে একের পর এক উদাহরন গড়ে চলেছে ‘পাঠান’। প্রথমে মনে করা হয়েছিল, প্রথম দু’সপ্তাহ পর এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা কিছুটা কমবে। কিন্তু তার কোনও বালাই নেই। মুক্তির ১৯তম দিনে ভারতে ‘পাঠান’ ১২ কোটি টাকার উপর ব্যবসা করেছে। 

image

১৯তম দিনের আয়ের ‘পাঠান’-এর ব্যবসায়িক পরিসংখ্যান বলছে, ভারতে এই সিনেমার হিন্দি সংস্করণ ৪৬৯ কোটি টাকা আয় করে ফেলেছে। এ ছাড়া, ভারতের তামিল এবং তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। সব মিলিয়ে দেশে ‘পাঠান’ এর মোট আয় প্রায় ৫০০ কোটি ছুঁইছুঁই।

আন্তর্জাতিক বাজারেও অবাক করা ব্যবসা পাচ্ছে ‘পাঠান’। বিদেশেও জমিয়ে ব্যবসা করেছে এই ছবি। আমেরিকা, ইংল্যান্ড, দুবাইতে ‘পাঠান’-এর হলে দীর্ঘ দিন ঝুলেছে ‘হাউসফুল’ বোর্ড। বলা হচ্ছে বিদেশের বাজার অনেক বেশি লম্বা হবে, বাড়বে আয়ও। 

image

এরই মধ্যে দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’ হাজার কোটির দোরগোড়ায় পৌঁছে গিগেছে। তিন সপ্তাহে এই ছবির মোট আয় এখন ৯৫০ কোটি। আর কিছু দিনের মধ্যে তা ১০০০ কোটি ছাড়িয়ে যাবে বলেই আশা করছেন নির্মাতারা। দেশের বাইরে ‘পাঠান’ মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে।

আয়ের দিক থেকে ‘পাঠান’ অন্য সব ভারতীয় ছবিকেই পেছনে ফেলেছে। তার সামনে এখন শুধু দক্ষিণী ছবি ‘বাহুবলী ২’। এই ছবিই ভারতে প্রথম হাজার কোটির গণ্ডি পার করেছিলো। সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। 



একাত্তর/এআর

খুব দ্রুতই বাড়ছে ওটিট’র চাহিদা। এই প্ল্যাটফর্ম শুরু হয়েছিল আমেরিকা থেকে এবং ধীরে ধীরে তা বাংলাদেশে এসে পৌঁছেছে। কোভিড অতিমারির সময় থেকে বিনোদনের ক্ষেত্র হিসাবে দর্শকের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে...
দেশের ওটিটি কনটেন্টগুলোতে ভিন্নধর্মী কাজ দিয়ে বারবারই চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। এদিকে থ্রিলার ঘরানার একাধিক কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।
গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিলো ভারতের বিতর্কিত ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে। এতে বারবার জেরার মুখে পড়তে হয়েছিলো এলভিসকে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে রাজ্যটির গ্ল্যামার। শোবিজ তারকারা চষে বেড়াচ্ছেন রাজনীতির ময়দান। সেই ময়দানেই এবার রাজনীতিকের ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে।
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর