শনিবার কানে দেখানো হবে পরীমনির ‘মা’

আপডেট : ১৯ মে ২০২৩, ০৫:৫১ পিএম

অবশেষে আলো জ্বলছে কান চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ বুথে। শনিবার অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে ছবির বাজারে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। 

অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবের মূল ভেন্যুর মিনি সিনেপ্লেক্সে। মার্শে দ্যু ফিল্মের আওতায় পালে দে ফেস্টিভ্যালে ভবনের পালে ই থিয়েটারে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রিমিয়ার হবে ‘মা’।

পরিচালক অরণ্য আনোয়ার কানের ছবির বাজারে নিয়ে এসেছেন পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘মা’। পরীমনি এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন। 

কান উৎসবে অবস্থান করা অরণ্য আনোয়ার একাত্তরকে বলেন, আমরা চেয়েছি ছবিটি আগে কানেই প্রদর্শিত হোক। যেহেতু কান ফিল্ম ফেস্টিভ্যালকে বলা হয় ভার্জিন ফিল্মের ফেস্টিভ্যাল। আমরা সেটা রক্ষা করতে চেয়েছি আর এ কারণে ২০ মে সন্ধ্যায় কানে প্রদর্শনীর পর ২৬ মে চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পাবে। 

চলচ্চিত্রটির প্রযোজক পুলক কান্তি বড়ুয়া বলেন, ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বুথ স্থাপন করেছে বাংলাদেশ। উৎসবের ৭৫ বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম বুথে প্রথম চলচ্চিত্র হিসেবে ‘মা’ এখানে শোভা পাচ্ছে। 

আরও পড়ুন: বাফটায় আলোচনার শীর্ষে ‘আই এম রুথ’, সেরা অভিনেত্রী উইন্সলেট

এদিকে, উৎসবের দ্বিতীয় দিন ভারতীয় প্যাভিলিয়ন উদ্বোধনে ছড়ায় তারকা দ্যুতি। সাইফ আলী খান তনয়া সারা আলী খান, অস্কার বিজয়ী পরিচালক গুনিত মনগা, মধুর ভান্ডারকার, উর্বশী রাউতেলারা ছড়ালেন আলো। আনুষ্ঠানিকতা শেষে একাত্তরের ক্যামেরায় সারা আলী ভাগ করলেন তার কান অভিজ্ঞতা। 

তিনি বলেন, ‘এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। কানে উপস্থিত হওয়াটা খুবই উপভোগ্য এবং আমি বারবার এখানে আসতে চাই। আমি আশা করি আমাদের দেশ থেকে আরও মানুষ এখানে যোগ দেবেন।’


একাত্তর/এসজে

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর