ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ট্রফি দিয়ে দরজার হাতল!

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৫:৪৯ পিএম

নাসিরুদ্দিন শাহ শুধু বলিউডের এক নামী অভিনেতাই নন, তিনি একাধারে মানবাধিকারকর্মী, কট্টর সমালোচক এবং একজন সক্রিয় মঞ্চকর্মী। সমসাময়িক বিষয় নিয়ে তিনি প্রায়ই সাহসী মন্তব্য করে সেলুলয়েড তারকাদের ভিড়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ আবারও পুরস্কার ও স্বীকৃতির প্রতি তার চিরদিনের উদাসীনতার কথা জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, পুরস্কার হিসাবে পাওয়া বিভিন্ন স্মারক এবং ট্রফি দিয়ে তিনি কি করেছেন। তিনি বলেছেন, পুরস্কারের কোন মূল্য তার কাছে নেই। 

মুম্বাইয়ের কাছেই প্রবীণ এই অভিনেতার একটি খামারবাড়ি রয়েছে। সেখানকার দরজার হাতল বানাতে তিনি ফিল্মফেয়ার পুরস্কারের ট্রফি ব্যবহার করেছেন বলে একটি গুজব রটেছিলো। এই নিয়ে যথেষ্ট সরগোলও বাধে। তবে, নাসরুদ্দিন শাহ বলেছেন, ওটি গুজব নয়, সত্য ঘটনা। 

সাক্ষাৎকারে তাঁর কাছে এই বিষয়ে জানতে চাওয়া মাত্র তিনি হাসিতে ফেটে পড়েন এবং জানান, গুজব নয়, সত্যিই তিনি পুরস্কারের ট্রফি দিয়ে দরজার হাতল তৈরি করেছেন। নাসরুদ্দিন শাহ বলেন, আমি এই ট্রফিগুলোর কোনো মূল্য খুঁজে পাই না। 

তিনি বলেন, প্রথমবার পুরস্কার পেয়ে আমি খুশি হলাম। এরপর একের পর এক পুরস্কার আমার সেলফে জমা হতে থাকে। শিগগিরই আমি বুঝতে পারি এসব পুরস্কার এক ধরনের লবিংয়ের ফল। আর যারা লবিং করতে পারে তারাই পুরস্কার গ্রহন করছে। 

image


তবে ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা জানান, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার পেয়ে তিনি আনন্দ পেয়েছিলেন। তবে প্রতিযোগিতা করে পুরস্কার জেতার মধ্যে তিনি কোন ধরনের আনন্দ খুঁজে পেতেন না। তিনি বলেন এই প্রতিযোগিতামূলক পুরষ্কার সহ্য করতে পারি না।

আরও পড়ুন: তাপদাহে সরকারি প্রাথমিক বিদ্যালয় চারদিন বন্ধ

নাসরুদ্দিন শাহ বলেন, যে কোনো অভিনেতা একটি চরিত্রে অভিনয়ের জন্য তাদের জীবন ও শ্রম দিয়ে থাকেন। আপনি যদি তাদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে বলেন, আপনিই সেরা, তাহলে সেটি কি ন্যায্য হবে- এমন পাল্টা প্রশ্নও রাখেন তিনি। 

তিনি আরও বলেন, আমি এসব পুরস্কার নিয়ে গর্বিত নই। এমনকি শেষ দুইটি পুরস্কারও সংগ্রহ করতে যাইনি। তাই, যখন খামারবাড়ি তৈরি করি তখন আমি এই পুরস্কারগুলো সেখানে রাখার সিদ্ধান্ত নেই। যে কেউ ওয়াশরুমে গেলেই দুটি পুরস্কার পাবে, কারণ সেগুলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ট্রফি দিয়েই তৈরি করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর