রাজ চলে গেল রাজের মতো: পরীমনি

আপডেট : ১২ জুন ২০২৩, ০৭:২৩ পিএম

প্রায় এক মাস ধরে বিনোদন জগতের টক অব দ্যা টাউন রাজ-পরীমনি দ্বন্দ্ব। এনিয়ে জল অনেক দূর গড়িয়েছে। স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে চুকিয়ে ফেলার ঘোষণাও দিয়ে ফেলেছেন পরীমনি। এরপর আবারও দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে শুরু নতুন আলোচনা।

একে অপরের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য ও অভিযোগের মধ্যে যখন রাজ-পরীকে একই ফ্রেমে দেখা গেলো, তখন সবার মনে প্রশ্ন জাগলো, রাজ কি আবারও সংসারে ফিরেছেন? বা পরীমনিও সব ভুলে তার সঙ্গে এক ছাদের নিচে আবারও থাকছেন কী-না?

রোববার এই দম্পতির প্রথম সন্তান রাজ্যর দশমাস পূর্ণ হয়েছে। সে নিয়ে পরীমনি তার ফেসবুকে পেইজে একটি ভিডিও শেয়ার করেন। এতে দেখা যায় রাজ্য এবং পরী সঙ্গে রয়েছেন রাজ। তারা পাশাপাশি বসে বেশ হাসিখুশি মেজাজেও দেখা যায়। সঙ্গে ছিলেন পরীমনির নানাও।

image


এ নিয়ে প্রশ্ন ডালপালা মেলার আগেই তাতে পানি ঢেলে দিয়েছেন অভিনেত্রী পরীমনি। তিনি জানান, ছেলে রাজ্যের জন্যই তাদের এক হওয়া। সবার ভুল ধারণা ভেঙে দিয়ে পরী জানান, ছেলের জন্য খানিক সময়ের জন্য একসঙ্গে হয়েছিলেন তারা।

বাবা রাজকে ছেলের থেকে দূরে রাখতে চাননি। সে কারণেই একই ফ্রেমে বন্দী তারা। তার অর্থ একেবারেই না যে দুজনের মধ্যে সব কিছু মিটে গিয়েছে। সোমবার, ফেসবুকে এক স্ট্যাটাসে পরীমনি লেখেন, আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন.. কিন্তু সব কি আর সব সময় এক হয়? 

image


তিনি আরও লেখেন, আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। যেটা আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।

৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো; আশা করি এটা এখানেই শেষ হবে।


একাত্তর/এআর

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর