অভিনেতা নয়, অন্য রূপে দেখা যাবে আমিরকে

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০২:৩৫ পিএম

সম্প্রতি কোনও ছবিতে দেখা যাচ্ছে না আমির খানকে। সাময়িক বিরতি আছেন এ অভিনেতা। তাও বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে আমির ফিরছেন বড় পর্দায়। তবে, অভিনেতা হিসাবে নয়, আমিরকে দেখা যাবে প্রযোজকের আসনে।

সবশেষ বক্স অফিসে আমির খানের ‘লাল সিং চড্ডা’ ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি। তার পরেই বড় রকম ঘোষণা করেন আমির।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ফরেস্ট গাম্প’ ছবির অনুকরণে ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চড্ডা’ ছবিটি। অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনার দায়িত্বেও ছিলেন আমির।

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকেও ‘লাল সিং চড্ডা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু ‘ফরেস্ট গাম্প’ যে ভাবে দর্শকের মনে দাগ কেটেছিল, ‘লাল সিংহ চড্ডা’ ছবিটি সেই তুলনায় দর্শকের মনে এক কণা জায়গাও দখল করতে পারেনি।

এবার ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিয়ন্স’র অনুকরণে নতুন ছবি বানাতে চলেছেন আমির। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যেতে পারে সালমান খানকে।

আরও পড়ুন: লেখক ও অভিনেতাদের ধর্মঘটে থমকে গেছে হলিউড

কয়েকটি সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা অবশ্য বলছে, আমিরের ছবিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হননি সালমান খান। এখন আপাতত সিনেমার অভিনেতা হিসেবে ফারহান আখতারের সাথে কথা চলছে আমিরের।


একাত্তর/আরএ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর