প্রভাসের সুপারহিরো লুকের ছবি প্রকাশ, ইন্টারনেটে ঝড়

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম

নাগ আশ্বিনের সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট কে’-তে প্রভাসের প্রথম লুক প্রকাশ হয়েছে বুধবার।

ছবিটিতে সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি সিনেমার সুপারস্টার প্রভাস। ওই চরিত্রের ছবি প্রকাশের পরপরই ইন্টারনেট জুড়ে ঝড় বইছে।

পোস্টারে প্রভাসের রয়েছের রয়েছে লম্বা চুল এবং সুপারহিরোর আকর্ষণীয় কস্টিউমে। যাতে চরিত্রের শক্তি স্পষ্ট বুঝা যাচ্ছে। এই পোস্টারটি প্রকাশের পর ‘প্রজেক্ট কে’ নিয়ে আকাঙ্ক্ষা কয়েকগুণ বেড়ে গেছে দর্শকদের।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দর্শকদের আগ্রহ বাড়াতে ফিল্ম ইউনিট সিদ্ধান্ত নিয়েছে প্রজেক্ট কের প্রথম লুক বিখ্যাত কমিক ইভেন্ট সান ডিয়াগো কমিক কনে প্রকাশ করার। এই প্লাটফর্মের মাধ্যমে প্রজেক্ট কে আন্তর্জাতিকভাবে আকর্ষণ কেড়ে নিতে পারবে বলে ধরে নেয়া যায় নিঃসন্দেহে ।

প্রজেক্ট কে যেন তারকাদের মিলনমেলা। এখানে প্রভাস ছাড়াও অভিনয় করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোনের মত স্টাররা।

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দীপিকা পাড়ুকোনের তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে।

সব মিলিয়ে প্রজেক্ট কে একটি দারুণ সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স হওয়ার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ বলে নির্মাতা প্রতিষ্ঠান মনে করছে।

জানা যায়, নাগ আশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন সিনেমায় প্রভাসের চরিত্রটি হচ্ছে কালকি ভগবানের। এখানে কালকি ভগবান লড়বেন বর্তমান সময়ের শত্রুদের বিরুদ্ধে। পরিচালক নাগ আশ্বিনের উদ্দ্যেশ্য, প্রজেক্ট কে হবে হলিউড সায়েন্স ফিকশনগুলোর সমমানের চলচ্চিত্র।

 

একাত্তর/পিএজে

পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর