জয়া প্রদাকে ছয় মাসের জেল ও জরিমানা

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৩:৫৯ পিএম

একটি পুরনো মামলায় ভারতের বর্ষীয়ান অভিনেত্রী এবং বিজেপি নেতা জয়া প্রদাকে ছয় মাসের জেল দিয়েছে চেন্নাইয়ের এক আদালত। সে সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। শ্রমিকদের বীমার টাকা পরিশোধ না করায় জয়া প্রদাকে এই সাজা দেয়া হয়। 

মামলার নথি থেকে জানা যায়, জয়া প্রদা ও তার ভাই রাজ বাবু ‘জয়াপ্রদা সিনে থিয়েটার’ নামের একটি সিনেমা হল কিনেছিলেন। যা পরে বন্ধ হয়ে যায়। ওই থিয়েটারের কর্মীরা অভিযোগ করেন, তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হলেও, সরকারি বীমার টাকা ফেরত দেয়া হয়নি। 

এর পরিপ্রেক্ষিতে জয়া প্রদা এবং তার সহযোগীদের বিরুদ্ধে চেন্নাইয়ের আদালতে মামলা দায়ের করে ভারতের বীমা কর্পোরেশন। ১৯৯১ সালের নভেম্বর থেকে ২০০২ সালের সেপ্টেম্বর পর্যন্ত কর্মীদের ৮ লাখ ১৭ হাজার ৭৯৪ টাকা দিতে ব্যর্থ হয়েছে জয়া প্রদা ও তার ভাই। 

আদালত কর্মীদের শিগগিরই তাদের পাওনা টাকা ফেরত দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে। অভিনেত্রী আশ্বাস দিয়েছেন, বকেয়া সব মিটিয়ে দেবেন। তিনি মামলা খারিজ করার আবেদন জানান। যদিও সেই আবেদন মানেনি আদালত। পরিবর্তে তাকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছে।   

image


বলিউড সিনেমার অন্যতম নামী অভিনেত্রী জয়া প্রদা। পাশাপাশি সত্তর থেকে নব্বই দশকের গোড়ার দিকে তেলুগু সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। অল্প বয়সেই দক্ষিণের ছবিতে জনপ্রিয়তা অর্জন করেন জয়া। এরপর বলিউডে পাড়ি। ১৯৭৯ সালে মুক্তি পায় 'সরগম'। 

এর হাত ধরে খ্যাতির চূড়ায় ওঠেন জয়া প্রদা। এরপর একের পর এক হিট সিনেমা। সেই তালিকায় রয়েছে- 'কামচোর', 'তোফা', 'এলান ই জঙ্গ', 'আজ কা অর্জুন', 'থানেদার' ও 'মা' এর মতো নাম নাম করা ছবি। 

আরও পড়ুন: ইনস্টাগ্রাম থেকে আয়ের খবর সত্য নয়: কোহলি

তবে, ক্যারিয়ার যখন মধ্যগগনে তখনি অভিনয় ছেড়ে দেন তিনি। এরপর ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। শুরু হয় রাজনৈতিক জীবন। পরে তিনি রাজ্যসভার সদস্য হন। লোকসভার সদস্যও হয়েছিলেন। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন।


একাত্তর/আরবিএস  

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর