জালিয়াত চক্রের পাল্লায় শ্রীলেখা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

জালিয়াত চক্রের পাল্লায় পড়ে লাখ টাকার ওপরে খোয়ালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।  

তার জন্মদিন ছিলো ৩০ আগস্ট। ঠিক তার আগের দিনই ঘটেছে এই ঘটনা। একটি অচেনা নম্বর থেকে কল এসেছিলো তার কাছে। কলটি রিসিভ করতেই বিপত্তি।

জনৈক ব্যক্তি অভিনেত্রীকে তার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তার পর যে কী করে কী ঘটে গেলো বুঝতে পারেননি ‘আশ্চর্য প্রদীপের’ অভিনেত্রী। এমনিতেও তখন তিনি অসুস্থও ছিলেন। ছিলেন জ্বরে আক্রান্ত। রক্তপরীক্ষাও করাতে হয়েছে তার। এই অবস্থায় ওই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা খোয়া গেল শ্রীলেখার।

ফেসবুকে লিখেছেনও সে কথা।

শ্রীলেখার পোস্ট

আনন্দবাজার পত্রিকাকে শ্রীলেখা বলেছেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।’

টালিপাড়ার এই অভিনেত্রী জানিয়েছেন, খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ। খোয়া যাওয়া টাকা আদৌ ফেরত পাবেন কিনা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না শ্রীলেখা।

সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামী দিনে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে। ভাল প্রযোজকের অপেক্ষায় রয়েছেন তিনি।

একাত্তর/কেএসএইচ
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর