ভেঙে গেলো জো-সোফির সংসার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

ভেঙে গেলো সংগীতশিল্পী জো জোনাস এবং অভিনেত্রী সোফি টার্নারের সংসার। বিয়ের চার বছর পর বিবাহবিচ্ছেদের সুর শোনা গেলো এই তারকা দম্পতির ঘরে।

পিপলডটকম জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন জো।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিচ্ছেদের পথে জো-সোফি। তবে গুঞ্জনের মাঝেও দুজনকে এক সঙ্গে দেখা গিয়েছিলো। সম্প্রতি জোনাস ব্রাদার্সের মিউজিক সফরেও জোয়ের সঙ্গে ছিলেন সোফি। গুজবকে সত্যি প্রমাণ করে বিচ্ছেদকে বেছে নিলেন এ দম্পতি।

জো ও সোফির দুজন কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরে লাস ভেগাসে তাদের বিয়ে হয়। ২০২০ সালে এ জুটি প্রথম সন্তান এবং ২০২২ সালে তারা দ্বিতীয় সন্তানের পিতামাতা হন।

জো জোনাস প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাই। তাদের ব্যান্ড জোনাস ব্রাদার্স বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। অন্যদিকে ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার ‘গ্রেম অব থ্রোনস’ দিয়ে ব্যাপক পরিচিতি পান।

একাত্তর/পিএজে
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাড বানি’ নামে পরিচিত, একজন পুয়ের্তো রিকান র‍্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর