নির্মাতা রেদওয়ান রনির বাবা-মায়ের গাড়িতে হামলা

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০১:৫৭ এএম

দেশের ছোট এবং বড়পর্দার নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির বাবা-মাকে বহনকারী গাড়িতে হামলা হয়েছে।

বুধবার রাতে ঘটনার পর একাত্তরকে বিষয়টি নিশ্চিত করে রনি জানান, গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় আইনগত পদক্ষেপ নিবেন। তার বাবা-মা হাসপাতাল থেকে ফেরার পথে হামলা চালায় দুর্বৃত্তরা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে রনি লেখেন, ‘ভয়াবহ আতঙ্কিত! ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হসপিটাল থেকে বাসায় ফিরছিল, গুলশান পুলিশ প্লাজার সামনে ২০-৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়। আমার বাবা-মা কোনোদিন এরকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়ে নাই।’

তিনি আরও লেখেন, দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ সেই প্রশ্ন এখন করার মন-মানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে অসুস্থ মানুষ হসপিটালেও যেতে পারবে না’

একাত্তর/আরএ
‘তুফান’ সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু করলেন নির্মাতা রায়হান রাফী। তার তৃতীয় সিনেমা ভারতে মুক্তি পাচ্ছে ৫ জুলাই। এর আগেই নতুন বার্তা রাফীকে ঘিরে।
নির্মাতা রায়হান রাফীর ‘তুফান’ এ যেন ঝড়-তুফান উঠেছে নেটদুনিয়ায়। এ ঝড় যেন থামতেই চাইছে না। টিজার প্রকাশের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমান তালে আলোচনা চলছে ‘তুফান’ নিয়ে।
অবশেষে অধরা অস্কার ধরা দিলো নন্দিত নির্মাতা ক্রিস্টোফার নোলানের হাতে। এই সময়ের অন্যতম নির্মাতা তিনি, তার সিনেমা বক্স অফিসে ব্যবসাসফল হয়, সমালোচকদের প্রশংসা কুড়ায়। কিন্তু অস্কার বরাবরই অধরা ছিল। 
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। মঙ্গলবার সাংস্কৃতিক...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর