সালাহউদ্দীন জাকী সমাহিত হবেন বাবা-মায়ের কবরে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে।

মঙ্গলবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর মরদেহ আগামী বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে বলেও জানান তিনি।

সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দীন জাকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, 'সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে।' 

পরে জোহরের নামাজের পর দেড়টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে। তারপর তাকে চ্যানেল আইতে নিয়ে যাওয়া হবে।

সেখানে শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হবে বলে জানান নাসির উদ্দীন ইউসুফ।

১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’র জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। চলচ্চিত্রে অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক পান বিটিভির সাবেক এই মহাপরিচালক।

১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 

পরে ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে।

একাত্তর/এআর
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর