‘ওপেনহেইমার’ দিয়ে অধরা অস্কার হাতে নিলেন নোলান

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯:৪৫ এএম

অবশেষে অধরা অস্কার ধরা দিলো নন্দিত নির্মাতা ক্রিস্টোফার নোলানের হাতে। এই সময়ের অন্যতম নির্মাতা তিনি, তার সিনেমা বক্স অফিসে ব্যবসাসফল হয়, সমালোচকদের প্রশংসা কুড়ায়। কিন্তু অস্কার বরাবরই অধরা ছিল। 

অবশেষে ‘ওপেনহেইমার’ সিনেমা নির্মাণের পর প্রথম অস্কার জিতলেন ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলান। খবর ভ্যারাইটি’র।

বাংলাদেশ সময় সোমবার ভোরবেলা থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে গত বছরের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’র জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন নোলান।

সেরা পরিচালক বিভাগে মার্টিন স্করসেজি, জাস্টিন ত্রিয়েত, জোনাথন গ্লেজার, ইয়োর্গস লান্থিমোসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার উঠলো নোলানের হাতেই।

কেবল সেরা নির্মাতাই নয়, মনে করা হচ্ছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতবে ‘ওপেনহেইমার’।

এবারের অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়নও পেয়েছে আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত আলোচিত ও ব্যবসাসফল সিনেমাটি।

 

একাত্তর/জো
৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর