ঝড় তুলেছে শাকিব খানের ‘তুফান’

আপডেট : ১৮ মে ২০২৪, ০১:০৯ পিএম

নির্মাতা রায়হান রাফীর ‘তুফান’ এ যেন ঝড়-তুফান উঠেছে নেটদুনিয়ায়। এ ঝড় যেন থামতেই চাইছে না। টিজার প্রকাশের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমান তালে আলোচনা চলছে ‘তুফান’ নিয়ে।

১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। তাকে সাধু ভাষায় কিছু ভয়ঙ্কর সংলাপ বলতে শোনা যায়।

চলচ্চিত্রের মানুষেরা বলছেন তুফানের টিজারে শাকিব খানকে যেভাবে নির্মাতা তুলে ধরেছেন তা এর আগে কখনো দেখা যায়নি। শাকিব খানের হাঁটাচলা, মেশিনগান চালানো ও হুঙ্কার দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছে। অন্যদিকে চঞ্চল চৌধুরীর একটি মাত্র সংলাপে বাজিমাত। রায়হান রাফির নির্মাণ মুন্সিয়ানায় যে জাদু আছে তা আবার প্রমানিত হলো।

তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘আমরা প্রথমে তুফানের একটি পোস্টার প্রকাশ করি, যেখানে শাকিব খানের অন্যরকম একটা লুক থাকে। এক পোস্টারেই বেশ সাড়া পেয়েছি আমরা। আর টিজার প্রকাশের পর তো অবিশ্বাস্য অবস্থা, মানুষের এতো সাড়া পাবো ভাবতেও পারিনি! কলকাতাসহ বাংলা ভাষাভাষী যারা আছেন, তুফান সিনেমা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন।’

যৌথ প্রযোজনার এই ‘তুফান’ সিনেমায় যুক্ত আছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত আছে এসভিএফ।

শাকিব খান ছাড়াও ‘তুফান’-এ অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সামনে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত এই তুফান সিনেমাটি।

এনএন
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর