এবার রাফীর সিনেমায় টালিউডের জিৎ!

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৭:৩১ পিএম

‘তুফান’ সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু করলেন নির্মাতা রায়হান রাফী। তার তৃতীয় সিনেমা ভারতে মুক্তি পাচ্ছে ৫ জুলাই। এর আগেই নতুন বার্তা রাফীকে ঘিরে। তার চতুর্থ সিনেমাও যাতে ‘পরান’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’-এর মতো ব্লকবাস্টার হয় সে অংক নাকি তিনি আগাম কষে ফেলেছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রাফীর চতুর্থ সিনেমার নায়ক জিতেন্দ্র মদনানি জিৎ। যিনি জিৎ নামেই ঝড় তোলেন টালিউডে। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে এই নির্মাতার ।

জিৎকে বাংলার সুপারস্টার বলে প্রশংসা করেছেন। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই নাকি ভাল লাগবে রাফীর। টালিউডের আরও অনেককেই তার পছন্দ। তাই এখনই আলাদা করে তিনি কারও নাম বলেননি।

‘তুফান’ সিনেমায় কাজ করতে গিয়ে মিমি চক্রবর্তীকে নির্মাতা রাফী যেভাবে দেখেছেন তা প্রশংসার দ্যুতি ছড়ালেন। তিনি বলেন, ‘মিমি খুব সুন্দরী। একদম মাটির কাছাকাছি। শুটিংয়ের সময় কোনও বায়নাক্কা ছিলো না তার।

শুটিংয়ের সময় কলকাতা যখন ৪৫ ডিগ্রি গরমে ফুটছে। তখনও শাকিব আর মিমির মুখে হাসি দেখেছি! ওদের যে কষ্ট হচ্ছে সেটা একটুও বুঝতে দেননি আমাকে।’

রাফী আরও বলেন, সিনেমা তৈরির সময় কোনও সমঝোতা করিনি। যেখানে যা দরকার সবটাই দিয়েছি। তিনি দুই বাংলার ইন্ডাস্ট্রিকে এক হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন। দক্ষিণী দুনিয়া এক জোট হয়ে কাজ করছে বলেই ওদের একের পর এক ছবি বাণিজ্যিক দিক থেকে সফলতা লাভ করছে বলে জানান রায়হান রাফী।

এনএন/এআরএস
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর