তিন থেকে চার হতে চলেছে ‘বিরুষ্কা’ পরিবার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:০২ পিএম

বিরাট কোহলি আর আনুষ্কা শর্মা। ভারতের দুই জগতের দুই শীর্ষ তারকা। বলিউড আর ক্রিকেট, এনিয়ে ভারতবাসী রীতিমতো মোহাবিষ্ট। তাই এই দুই জগতের দুই সেরা তারকা যখন বিনে সূতোয় বাঁধা পড়লেন, তখন গোটা ভারতই স্বাগত জানিয়েছেন। বিরুষ্কা জুটি হয়ে ওঠে ভারতের সেরা জুটিতে। এই জুটির কোল আলো করতে আসছেন, আরও এক নতুন অতিথি। বিরুষ্কা পরিবার তিন থেকে চার হতে চলেছেন। 

ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইলালের খেলা শুরুর আগেই গ্যালারিতে দেয়া যায় বলিউড তারকা আনুষ্কা শর্মাকে। ভারতের বাকি ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীর সঙ্গেই তিনি বসেছিলেন। সুযোগ পেলেই প্রিয় মানুষ বিরাটের খেলা দেখতে গ্যালারি থাকেন তিনি।  

বুধবার ম্যাচের নবম ওভারের হঠাৎই হাঁফ ছেড়ে বাঁচলেন অনুষ্কা শর্মা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। এর কারণও আছে। টিম সাউদির চতুর্থ বল আছড়ে পড়ে বিরাটের প্যাডে। আম্পায়ার আবেদনে সাড়া না দেয়ার থার্ড আম্পায়ারে কাছে যাওয়া হয়। সেখান থেকে রায় আসে বিরাট নট আউট, হাঁফ ছেড়ে বাঁচলেন আনুষ্কা। 

ক্রিকেট আর বলিউডের মেলবন্ধন ঘটিয়েছেন বিরাট কোহলি-অনুষ্কার শর্মা জুটি। চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট, ব্যাটের পাশাপাশি বল হাতেও দারুণ পারফরম্যান্স তার। নেদারল্যান্ডসের বিপক্ষে সাত বছর পর উইকেট পেয়েছেন, গ্যালারিতে অনুষ্কা শর্মাকে দাঁড়িয়ে উচ্ছাস প্রকাশ করেছেন, বিয়ের ছয় বছর পরেও তাদের দু’জনের সম্পর্কটা দেখেই অনেকে ‘বিরুস্কা’ জুটিকে আইডল ভাবেন । 

viruska 2

ভারতের দুই তারকা কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শোনা যাচ্ছে, কোহলি নাকি দ্বিতীবার বাবা হতে চলেছেন। যদিও দুজনের কেউই এই খবর কনফার্ম করেননি। যদিও প্রথম সন্তানের ক্ষেত্রে এতটা গোপনীয়তা রাখেননি তাঁরা। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্য অন্য পন্থা অবলম্বন করেছেন এই জুটি। 

গেলো শনিবার ভারতীয় ক্রিকেট দল দিওয়ালি উদযাপন করে। সেই অনুষ্ঠানে অনুষ্কা শর্মার সাথে হাজির হন কোহলিও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, অনুষ্কা তাঁর ওড়না দিয়ে বেবিবাম্প লুকনোর চেষ্টা করেন। ভিডিও দেখেই সবাই নিশ্চিত আবারো বাবা হচ্ছেন ভিরাট। 

তারকা দম্পতির ঘনিষ্ট সূত্রের দাবি, 'অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছেন। আগেরবারের মতো এবারেও ওঁরা পরের দিকে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন। তবে এখনই কাউকে কিছু জানাতে চাইছেন না। অভিনেত্রী প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রিমিস্টারে রয়েছেন বলেই খবর।

দীপাবলির আগে বেঙ্গালুরুর টিম হোটেলে বিরাট কোহলির সঙ্গে যোগ দেন অনুষ্কা শর্মা। ৯ নভেম্বর রাতে হাত ধরে হোটেলে প্রবেশ করতে দেখা যায় তারকা দম্পতিকে। কালো পোশাকে ছিলেন অনুষ্কা। পছন্দের ক্যাজুয়াল আউটফিটে বিরাট। নিরাপত্তারক্ষী পরিবেষ্ঠিত ছিলেন দু’জনে।

২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি। ২০২১ সালে তাঁদের পরিবার আলো করে একমাত্র কন্যা সন্তান ভামিকা আসে। অনাগত সন্তানকে দারুন একটা উপহার দেয়ার সুযোগ আছে কোহলির সামনে। এখন শুধু বিশ্বকাপ জয়ের অপেক্ষা। আর সেই পথেই রয়েছে রোহিত এন্ড কোং। 

এআর
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর