‘সিআইডি’র ফ্রেডরিক্স মারা গেছেন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:০০ পিএম

ভারতের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা টিভি সিরিজ সিআইডি’র ‘ফ্রেডরিক্স’ বা ‘ফ্রেডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস মারা গেছেন। 

সোমবার দিবাগত রাত ১২টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। 

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দিন কয়েক আগে অসুস্থ হয়ে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি হন দীনেশ। তারপর থেকে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

চলতি সপ্তাহের শুরুতে দীনেশ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ে। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে জানান ‘দয়া’ খ্যাত সিআইডির আরেক অভিনেতা দয়ানন্দ শেঠি। 

দয়ানন্দ জানান, এটি হার্ট অ্যাটাক নয়। তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুইদিন তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক ছিলো। তবে এখনো তার শারীরিক অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। যার কারণে দ্রুত তাকে তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়।  

তিনি আরও বলেন, মূলত, ঔষুধের প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন দীনেশ। দীনেশের অন্য রোগের চিকিৎসা চলছিল। সেসব ঔষুধের প্রতিক্রিয়ায় দীনেশের লিভার ক্ষতিগ্রস্ত হয়।  

দীনেশের মৃত্যুর খবর নিশ্চিত করে দয়ানন্দ বলেন, তিনি আর নেই। সোমবার রাত ১২.০৮ নাগাদ মৃত্যু হয়েছে তার। আমি তার বাড়িতে আছি। আজ তার শেষকৃত্য হবে দৌলত নগর শ্মশানে। সিআইডির প্রায় সবাই উপস্থিত আছেন।

১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডির। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস। 

সহজ-সরল ফ্রেডি চরিত্রটি খুব কম সময়ের মধ্যে টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ৯০' এর দশক থেকে এখন পর্যন্ত ভারতীয় টেলিভিশনে প্রচারিত গোয়েন্দা সিরিজগুলোর মধ্যে সিআইডি সবচেয়ে জনপ্রিয়।

আরবিএস  
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর