থাইল্যান্ডে গাছের সাথে বাসের ধাক্কা, নিহত ১৪

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পিএম

থাইল্যান্ডের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে গাছের সাথে একটি ডাবল ডেকার বাসের ধাক্কা লেগে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩২ জন।

সোমবার রাতে দেশটির প্রচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই থাই নাগরিক কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর বিবিসির।

জানা গেছে, ব্যাংকক থেকে রাজ্যের দক্ষিণে যাওয়ার সময় একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দু’ভাগে বিভক্ত হয়ে যায় এবং হতাহতের এ ঘটনা ঘটে।  

ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। 

প্রাচুয়াপ খিরি খানের হুয়ে ইয়াং জেলার পুলিশ কর্মকর্তা আর্নন টাংটো বলেন, প্রাথমিক তদন্তে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৩২ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ সন্দেহ করছে চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। চালক মারাত্মকভাবে আহত হলেও বেঁচে গেছেন।

ওই চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।

আরবিএস  
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর