নতুন প্রেমে মজেছেন সোফি টার্নার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ এএম

জো জোনাসের সাথে বিচ্ছেদের মাত্র দুই মাসের মধ্যেই নতুন সম্পর্কে অভিনেত্রী সোফি টার্নার। সোফির কথিত প্রেমিক ব্রিটিশ ধনকুবের পরিবারের সন্তান পেরি জন ডিকিনসন পিয়ারসন। দুজনকে এখন প্রায় একসাথে দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক বিনোদন মাধ্যম পেজ সিক্স একটি প্রতিবেদনে জানায়, ‘ অভিনেত্রী সোফি টার্নার এবং ব্রিটিশ অভিজাত পিয়ারসনকে শুক্রবার লন্ডনে একসঙ্গে হাঁটতে দেখা গেছে। টার্নার এ সময় একটি হালকা নীল সোয়েটশার্ট, কালো পাফার কোট ও ধূসর ব্যাগি পরিহিত অবস্থায় ছিলেন।’

পিয়ারসন পশ্চিম সাসেক্সে অবস্থিত কাউড্রে এস্টেটের উত্তরাধিকারী। পিয়ারসনের বাবা হলেন চতুর্থ ভিসকাউন্ট কাউড্রে। পিয়ারসন যখন উত্তরাধিকার সূত্রে আসন লাভ করবেন, তখন তিনি হবেন পঞ্চম ভিসকাউন্ট কাউড্রে।

চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে সেপ্টেম্বরে দুজনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হলিউড অভিনেত্রী সোফি টার্নার ও সংগীতশিল্পী জো জোনাস। তাদের দুজন মেয়ে সন্তান রয়েছে।

একাত্তর/পিএজে
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর