ভোটে জিতলেও পর্দায় থাকতে চান মাহি ও ফেরদৌস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

নির্বাচনী প্রচারে ব্যস্ত সিনে তারকারাও। ঢাকায় যখন ধানমন্ডি, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকায় ভোট চাইছেন ফেরদৌস; তখন রাজশাহীতে ভোট চাইছেন অভিনেত্রী মাহিয়া মাহি। 

টিকেট কেটে রূপালি পর্দায় যার নাচ দেখার জন্য এক সময় সিনেমা হলে গিয়েছেন, সেই অভিনেত্রী যখন চোখের সামনে ভোট চাইছেন, তখন তাকে ঘিরে একটু নাচ গান হতেই পারে। 

তানোরের পাঁচন্দর ইউনিয়নের কইলবাজারে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহি তাই নির্বচনী প্রচারে নেমে সাওতালদের সঙ্গে নেচে ভোটারের মন জয়ে তৎপর।  

আবার অভিনেত্রীকে সমানে পেয়ে এক নারী পা ধুয়ে দিচ্ছেন। রূপালী পর্দার মাহিকে আপন করে নিচ্ছেন তার নির্বাচনী এলাকার মানুষ। তবে এর মধ্যে শেকড় অভিনয়কে ভুলে যাবেন না বললেন মাহি। 

রাজনীতির পাশাপাশি চলচ্চিত্রের কাজও করবেন। ভোটারের উদ্দেশে মাহি বলেন, কাউকে ভয়ের কোনো কারণ নেই। সাত তারিখে সবাই সাজুগুজু করে নতুন পোশাক পরে কেন্দ্রে গিয়ে ভোটটা দেবেন।

এদিকে ঢাকা ১০ আসনে নিজের প্রচারে ব্যস্ত চিত্রনায়ক ফেরদৌস। প্রিয় নায়ককে কাছে পেয়ে আবেগ আপ্লুত ধানমন্ডি, নিউমার্কেট ও হাজারিবাগ এলাকার মানুষ।

ফেরদৌসও বললেন, নির্বাচনী এলাকায় জয়ী হতে পারলে, দলের রাজনীতির পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাবেন। তবে রূপলী পর্দা নয় আপাতত দুই তারকার মনোযোগ ভোটের মাঠে। 

একাত্তর/এসি
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ছিলেন বেশ সরব। এর মধ্যেই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন নায়িকা। 
বিচ্ছেদের পথে হাঁটছেন মাহি-রাকিব দম্পতি। গেলো শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন মাহি। আর একথা জেনে মাহিকে দারুণ এক সুখবর দিয়েছেন তার প্রথম স্বামী পারভেজ মাহমুদ...
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি সোমবার পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে...
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন বেশ কয়েকজন তারকা। তবে বরাবরের মতো এবারও নিজেদের অবস্থানে অটুট আছেন ‘বাকের ভাই’ খ্যাত নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর