এবার মাহিয়া মাহিকে সুখবর দিলেন প্রথম স্বামী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম

বিচ্ছেদের পথে হাঁটছেন মাহি-রাকিব দম্পতি। গেলো শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন মাহি। আর একথা জেনে মাহিকে দারুণ এক সুখবর দিয়েছেন তার প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপু। সেই সঙ্গে কথা বলেছেন, মাহির দ্বিতীয় সংসার ভেঙ্গে যাওয়া নিয়ে। 

প্রাক্তন স্বামী আপু জানিয়েছেন, তিনি নিজেও সব কিছু নতুন করে শুরু করতে চান। বিয়ে করতে চান, তবে এবার বিয়ে করলে সিলেটের মেয়েকেই বেছে নেবেন। অন্য কোন জেলার মেয়েকে বিয়ে করবেন না। 

অভিনেত্রীর এই প্রাক্তন জানান, সংবাদমাধ্যমে মাহির বিচ্ছেদের কথা শুনেছেন। তিনি বলেন, তার (মাহি) বিচ্ছেদের খবর আমি জানতাম না। শুক্রবার রাতে সবার ফোনে খবরটি জানতে পারি আমি। আমাকে ফোন দিচ্ছে সবাই। আর এখানে তো আমার কিছু করার নেই। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও নেই আমার।

শিগগিরই নতুন জীবন শুরুর কথা জানিয়েছে অপু বলেন, আমিও নতুন করে জীবন শুরু করতে চাইছি। শিগগিরই বিয়ে করব। এবার সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সেই সঙ্গে জানিয়ে রাখি, এবার আর কোন সম্পর্কে জড়িয়ে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। বিয়ে করব পারিবারিক সিদ্ধান্তে।

২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। এর কয়েক বছর পরেই তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে।

সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎই এক ভিডিও বার্তায় নিজের বিচ্ছেদের খবর জানান মাহি। অভিনেত্রী জানান, রাকিব সরকারের সঙ্গে আর এক ছাদের নিচে থাকা হচ্ছে না তার। বর্তমানে দু’জনেই আলাদা থাকছেন। খুব শিগগিরই বিচ্ছেদের পথে হাঁটবেন এই জুটি।

একাত্তর/এসি
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ছিলেন বেশ সরব। এর মধ্যেই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন নায়িকা। 
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি সোমবার পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে...
নির্বাচনী প্রচারে ব্যস্ত সিনে তারকারাও। ঢাকায় যখন ধানমন্ডি, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকায় ভোট চাইছেন ফেরদৌস; তখন রাজশাহীতে ভোট চাইছেন অভিনেত্রী মাহিয়া মাহি। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর