গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:১৪ এএম

৮১তম গোল্ডেন গ্লোবের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। গোল্ডেন গ্লোব-এর মঞ্চে এ বছর বাজিমাত করল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।’ এবার মনোনয়নে যেমন নেতৃত্ব দিয়েছে ওপেনহাইমার, তেমনি পুরস্কারের মঞ্চেও জয়জয়কার সিনেমাটির। সবমিলিয়ে মোট ৫টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে ২০২৩ সালে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা হয়েছে রোববার। ৮১ তম আসরে বেস্ট মোশন পিকচার-ড্রামা জিতেছে সিনেমাটি। পাশাপাশি এ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান, সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মারফি এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।

এবার সর্বোচ্চ আটটি করে মনোনয়ন পেয়েছে চলতি বছরের আলোচিত দুই সিনেমা 'বার্বি' ও 'ওপেনহেইমার'।
তবে  'বার্বি’ একটি মাত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। সেটি হলো সেরা মৌলিক গান (মোশন পিকচার)। 'হোয়াট ওয়াজ আই মেড ফর' গানটির জন্য পুরস্কার জিতেছেন বিলি এইলিশ ও ফিনিয়াস।

সেরা চলচ্চিত্র মিউজিক্যাল কমেডি শাখায় পুরস্কার জিতেছে পুয়োর থিংস। একই সিনেমার জন্য মিউজিক্যাল কমেডি শাখায় সেরা অভিনেত্রীর গোল্ডেন গ্লোব পেয়েছেন এমা স্টোন।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার জিতেছে দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব জিতেছে ফরাসি সিনেমা অ্যানাটমি অব অ্যা ফল।

টেলিভিশন বিভাগ
সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান
রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ: আরমাগেডন)

সেরা টিভি সিরিজ (ড্রামা)
সাকসেশন (এইচবিও)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
কিয়েরান কালকিন (সাকসেশন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
সারাহ স্নুক (সাকসেশন)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
দ্য বিয়ার (এফএক্স/হুলু)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
আয়ো এডেবিরি (দ্য বিয়ার)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বিফ (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
স্টিভেন ইয়ুন (বিফ)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
আলি উং (বিফ)

সেরা পার্শ্ব-অভিনেতা
ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)

আরবিএস
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর