ঝাড়ু হাতে অযোধ্যায় কঙ্গনা রানাউত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০১:০৫ পিএম

ভারতের হিন্দু অধ্যুষিত উত্তর প্রদেশের শহর অযোধ্যায় সোমবার উদ্বোধন হচ্ছে প্রায় ২ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত রামমন্দির। এ উপলক্ষ্যে রোববারই সেখানে পৌঁছে গেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানে তিনি যজ্ঞের পাশাপাশি ঝাড়ু হাতে মন্দিরও পরিষ্কার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে- যেখানে দেখা যায়, টিস্যুর শাড়ি পড়ে যজ্ঞে বসেছেন কঙ্গনা। এসময় তার গা ভর্তি ছিলো গহনায়। এরপর অভিনেত্রীকে ঝাড়ু হাতে মন্দির চত্বর পরিষ্কার করতেও দেখা যায়। তিনি ধুয়ে মুছে সাফ করেন মন্দির।

অযোধ্যা পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, যারা রামজন্মভূমিতে আসবেন, তারা পুণ্য লাভ করবেন। এটাই আমাদের দেশের সব থেকে বড় তীর্থক্ষেত্র। ঠিক যেমন ভ্যাটিক্যান সিটি।

তিনি বলেন, অযোধ্যাধাম আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ভাগ্যবতী যে, ভগবান শ্রীরাম এখানে তাকে পুজো দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আবার এমন মূর্খ লোকেরাও রয়েছে, যারা এখানে আসবে না।

মন্দির পরিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, হনুমান মন্দির পরিষ্কার করলাম, কিন্তু যতটা চেয়েছিলাম পারলাম না। এত ভিড় ছিলো। নিশ্চয়ই পূর্বজন্মে কোনও পুণ্য করেছিলাম। তাই এমন সুযোগ পেলাম।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় সোমবার অন্তত আট হাজার মানুষের সমাগম হতে চলেছে। অনুষ্ঠানে আমন্ত্রিত রাজনীতি থেকে শুরু করে বলিউড, বিজ্ঞান থেকে শুরু করে শিল্প বাণিজ্য, বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতিমধ্যে অনেকে পৌঁছেও গিয়েছেন।

ভারত জুড়ে ৭০টি শহরে মোট ১৬০টি প্রেক্ষাগৃহে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখান হবে। দেশটির সাধারণ নির্বাচনের আগে আগে এই মন্দির উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই মন্দির নির্মাণে বড় অঙ্কের টাকাও দিয়েছেন অনুপম, হেমা এবং অক্ষয়। কয়েকদিন আগে মন্দিরের সিঁড়ি ধুয়ে-মুছে পরিষ্কার করে আলোচনায় আসেন জ্যাকি শ্রফ।

৩২ বছর আগে অযোধ্যার এই জায়গাতেই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। বলা বাহুল্য, রামমন্দিরের উদ্বোধনীতে আমন্ত্রণ পাননি আমির, শাহরুখ এবং সালমান খান।

সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলবে মঙ্গলবার। সোমবার আমন্ত্রিত ছাড়া সাধারণ মানুষ মন্দিরে ঢুকতে পারবেন না। মঙ্গলবার থেকে সারাদিনে দু’বার রামমন্দিরের দরজা খোলা হবে সাধারণের জন্য।

একাত্তর/আরএ
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর