শনিবার থেকে সারাদেশে উন্মুক্ত প্রদর্শনী মুজিবের বায়োপিক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সারা দেশে উন্মুক্ত প্রদর্শন হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি হতে চলচ্চিত্রটির উন্মুক্ত প্রদর্শন শুরু হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মান্না ডিজিটাল কমপ্লেক্সের ফজলুল হক স্মৃতি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। 

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি যাতে সারা দেশের মানুষ যেন দেখতে পায় তা প্রচার করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।  

গণমাধ্যমকর্মীরা চলচ্চিত্রটি সারা দেশে কীভাবে প্রচার করবে তা জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে একটা রোড ম্যাপ করা হয়েছে। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। জেলা প্রশাসকরা যে জায়গায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হলে দর্শকদের যোগাযোগের সুবিধা হবে সেই জায়গাগুলো ইতোমধ্যে নির্ধারণ করেছে। ’

কোথায় চলচ্চিত্রটি প্রদর্শন হবে, তা দর্শকেরা কীভাবে জানবেন সে বিষয়ে জানতে চাওয়া হলে ‘এফডিসি’র এমডি বলেন, ‘গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক সঙ্গে আলোচনা হয়েছে, জেলা এবং যেই এলাকায় চলচ্চিত্রটি প্রদর্শন হবে তা আগের দিন ওই এলাকার জনগণকে মাইকিং করে জানিয়ে দেবেন উপজেলা শহরের তথ্য অফিসাররা। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফডিসি'র পরিচালক (প্রশাসন ও অর্থ) ঈশান আলী রাজা বাঙালি, পরিচালক (উৎপাদন) রেজাউল হক এবং ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। 

একাত্তর/এসি
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর